আমার দেশ অনলাইন

কোরআনুল কারিমে যে চারটি মাসকে সম্মানিত বলে আখ্যায়িত করা হয়েছে, রজব সেই মাসগুলোর একটি। রজব শব্দের অর্থ সম্মানিত আর রজব হলো আল্লাহতায়ালার বিশেষ অনুগ্রহের মাস। আল্লাহতায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ‘নিশ্চয় আকাশ ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই মহান আল্লাহর বিধান ও গণনায় মাসের সংখ্যা ১২টি।

আফগানিস্তানে ভারী বৃষ্টিপাত ও তুষারপাতের ফলে বেশ কয়েকটি এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে কমপক্ষে ১৭ জন নিহত ও আহত হয়েছেন ১১ জন। হেরাত প্রদেশের কাবকানে বৃহস্পতিবার ছাদ ধসে মারা গেছেন একই পরিবারের পাঁচ সদস্য।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট নিবন্ধন করেছেন ১২ লাখ ১৯ হাজার ১৪২ জন। এ ছাড়া ১০ লাখ ৫২ হাজার ৩৩৩ জন পুরুষ এবং ১ লাখ ৬৬ হাজার ৮০৭ জন নারী।

সৌদি আরবে দুর্নীতির অভিযোগে ১১৬ জন সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন ও তদারকি কর্তৃপক্ষের (নাজাহা) দীর্ঘ তদন্তের পর দুর্নীতিবিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আরবি দৈনিকের ওকাজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

ইসলামের পুণ্যবান পূর্বসূরিরা হলেন সালাফ। সালাফরা শীতকে ভালোবাসতেন। কারণ তারা জানতেন—এটা অলসতার মৌসুম নয়; এটা সময় আল্লাহর আরো কাছে যাওয়ার।

এনসিপি থেকে পদত্যাগ করেছেন ডা. তাসনিম জারার স্বামী ও দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। দলের সকল পদ থেকে অব্যাহতি চেয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। গত আট দিনে জারার স্বামীসহ দলটি থেকে পদত্যাগ করেছেন মোট আট নেতা।

উচ্চ মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে চলমান বিক্ষোভে বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিম ইরানে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কয়েকদিন ধরে চলা বিক্ষোভের মধ্যে এটিই প্রথম প্রাণহানির ঘটনা।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় বেশ কয়েকজন আঞ্চলিক নেতার উপস্থিতি প্রমাণ করেছে সার্কের চেতনা এখনো ‘জাগ্রত ও বহাল’ রয়েছে।

ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ‘অবৈধ বাংলাদেশি’ অভিবাসীদের হটাতে তার সরকার আরও কঠোর অবস্থান নেবে। অবৈধ অভিবাসী বহিষ্কারের ক্ষেত্রে ‘নরম নীতি’র যুগ শেষ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের বাজারে রেকর্ড দামের পর ৩ দফায় কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

২০২৫ সালে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটির কর্তৃপক্ষ এ বছর মোট ৩৫৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে, যা এক বছরে কার্যকর হওয়া সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড হিসেবে নতুন রেকর্ড গড়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ এবার নিজের বাৎসরিক আয়ের উৎসের হিসাব দিয়েছেন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে মাসউদ নিজের আয়ের উৎস জানান। এ সময় বাৎসরিক আয় না লিখে মোট সম্পদের পরিমাণ উল্লেখ করে গণমাধ্যমে শিরোনামে লেখায় ক্ষোভ প্রকাশ

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক পিএলসিতে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, নগদ সবসময় তার গ্রাহকদের জন্য কিছু করার চেষ্টা করেছে, তার অংশ হিসেবে বিভিন্ন ক্যাম্পেইন থাকে বছরের বিভিন্ন সময়ে। এ ছাড়া বাজারের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জতো আছেই।

বৈঠক শেষে সাদিক কায়েম বলেন, তারেক রহমান আমাদের এবং দেশের ছাত্র সমাজের প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন। জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে ফাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার ওপর তারেক রহমান বিশেষভাবে গুরুত্বারোপ করেছেন।

মডেল মেঘনা আলমের কোনো নেই কোনো গয়না, গাড়ি বা আসবাব। পেশায় রাজনৈতিক প্রশিক্ষক হলেও আয় করেন ব্যবসা থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জমা দেওয়া মনোনয়নপত্রে এমনই তথ্য উল্লেখ করেছেন তিনি।

দুই বছর আগের তুলনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নগদ টাকার পরিমাণ বাড়লেও কমেছে স্ত্রীর। কৃষিজমি না থাকলেও নিজের ও স্ত্রীর নামে লালমনিরহাট এবং ঢাকায় রয়েছে বাড়ি, যার বর্তমান মূল্য দুই কোটি টাকার ঊর্ধ্বে।

আসসালামু আলাইকুম। নির্বাচনি মনোনয়ন দাখিলের পর যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন থেকে ১টি আপত্তি দিয়েছে। উক্ত সংশোধনীসহ আপিল করার জন্য নির্বাচন কমিশন থেকে পরামর্শ প্রদান করা হয়েছে। যে বিষয়ে আপত্তি দেওয়া হয়েছিল সেটা আমার অজ্ঞাত ছিল। ইতোমধ্যে আপত্তির বিষয়টি সমাধান করা হয়েছে। অনুগ্রহপূর্বক আপনারা কেউ বিভ

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) তথ্যানুযায়ী মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট বা তার বাসভবনের উপর ইউক্রেনের পক্ষ থেকে কোনো হামলা চেষ্টার প্রমাণ পাওয়া যায়নি। মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বুধবার ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়ার পর রায়েরবাজার কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা লাশের পরিচয় শনাক্তে বড় অগ্রগতি হয়েছে। কবরস্থানটি থেকে উত্তোলন করা ১১৮টি লাশের মধ্যে ৮ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

তুরস্কের অফিসিয়াল গেজেটে প্রকাশিত একটি রাষ্ট্রপতির আদেশে ঘোষণা করা হয়েছে যে, ২ জানুয়ারি থেকে পর্যটন এবং ট্রানজিটের উদ্দেশ্যে আসা চীনা নাগরিকদের তুরস্কে বিনা ভিসায় প্রবেশাধিকার দেওয়া হবে।

গ্যাস লাইনের পুনর্বাসন কাজের জন্য শুক্রবার (২ জানুয়ারি) ১০ ঘণ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে আরও বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। এ লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে জানুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণের নিমিত্ত ড

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে এক হাজার নতুন ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন ১ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ অনুষ্ঠিত হয়।

তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়টি ‘খুব গুরুত্ব সহকারে’ বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় ট্রাম্প তার বাসভবনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বিস্তৃত আলোচনার পর তিনি এমনটি জানিয়েছেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকে নেতানিয়াহুর এটি

রাষ্ট্রপক্ষে সুপ্রিম কোর্টে মামলা পরিচালনার জন্য বর্তমান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশে প্রচুর বিদেশ থেকে ইউজ মোবাইল ফোন আনা হয়। এনে কিছুটা রিপাবলিশ করে এটা বিক্রি করা হয়। এতে আমাদের ক্রেতা সাধারণ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। সরকারও অনেক ট্যাক্স থেকে বঞ্চিত হয়। আশা করা হচ্ছে, বাংলাদেশে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং এগুলোর দামও কমে আসবে।

পাকিস্তান-চীন পররাষ্ট্রমন্ত্রীদের সপ্তম দফা কৌশলগত সংলাপের সহসভাপতিত্ব করতে উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বেইজিং সফর করবেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফর দুদেশের মধ্যকার চলমান উত্তেজনা প্রশমিত করবে কি না, তার উত্তর আগামীতে খুঁজতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তাইওয়ান-চীন সাম্প্রতিক উত্তেজনার মাঝে নতুন বছরের শুভেচ্ছা বাণীতে নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং। সম্প্রতি তাইওয়ানের প্রধান দ্বীপ ঘিরে ফেলার জন্য লাগাতার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বেইজিং; এর পাশাপাশি বেশ কিছু যুদ্ধবিমান, নৌবাহিনীর জাহাজ এবং উপকূলরক্ষী

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে খুলে পড়া দুটি বিয়ারিং প্যাডই ত্রুটিপূর্ণ ছিল বলে জানিয়েছে তদন্ত কমিটি। বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে একব্রিফিংয়ে তদন্ত কমিটি এ তথ্য জানায়।

সুইজারল্যান্ডে একটি বারে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০০ জন। সুইস পুলিশের বরাত দিয়ে একথা জানিয়েছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার মধ্যরাতে নববর্ষের প্রাক্কালে স্কি রিসোর্ট শহর ক্র্যানস মন্টানায় এ বিস্ফোরণে ঘটে।

ইংরেজি নববর্ষের প্রথম দিনে ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশের জন্য ইস্তাম্বুলের গালাতা ব্রিজে প্রায় ৫,২০,০০০ মানুষ জড়ো হয়েছিলেন। সমাবেশ ও র্যালীর আয়োজন করেছিল তুরস্কের হিউম্যানিটারিয়ান অ্যালায়েন্স এবং ন্যাশনাল উইল প্ল্যাটফর্ম। ‘আমরা ভয় পাবো না, আমরা চুপ করে থাকবো না, আমরা ফিলিস্তিনকে ভুলবো না’

বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান তিনি। এ সময় তিনি বাংলাদেশ মিশনে সংরক্ষিত শোক বইতে এই বার্তা লেখেন।

গাজা ও অধিকৃত পশ্চিম তীরে কাজ করা ৩৭টি ত্রাণ সংস্থার লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। এরমধ্যে রয়েছে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ। এই সংস্থার কাজ বন্ধ করে দেয়ার বিষয়ে ইসরাইলের নেয়া সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। ছুটির তালিকা অনুযায়ী, বছরজুড়ে সরকারি ছুটি থাকবে মোট ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে। ফলে কার্যকর সরকারি ছুটি হবে ১৯ দিন। পাশাপাশি মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পাঁচ দিন, হিন্দু ধর্মাবলম্বীদ

ভাটারায় প্রাইভেটকার মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগায় প্রাইভেটকার থেকে চালক আইনজীবীকে নামিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহতের নাম, নাইম কিবরিয়া (৩৫) পেশায় তিনি পাবনা জজ কোর্টের আইনজীবী ছিলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদায়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগ করেন বুধবার। বৃহস্পতিবার তাকে আবার একই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন।

সামরিক ঘাঁটি স্থাপনের বিনিময়ে সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে ইসরাইল। সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ এমন অভিযোগ করেছেন। তিনি বলেন, সোমালিল্যান্ডকে স্বীকৃতি এই অঞ্চলে সংঘাতের ঝুঁকি করবে। তার দেশে ইসরাইলের উপস্থিতি মেনে নেয়া হবে না বলেও জানান তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার প্রতি মানুষের যে আবেগ-ভালোবাসা, তা বিএনপিকে আরো শক্তিশালী করবে। বাংলাদেশের রাজনীতিতে তিনি ছিলেন বিরল ব্যক্তিত্ব। নীতির প্রশ্নে তিনি কখনো আপস করেননি। .

ইরানে আবারো হামলা চালানোর সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র সফরের সময় হোয়াইট হাউসে এই আলোচনা হয়।

দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ । দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এই দুই নেতা।

অধিকৃত পশ্চিম তীরের সা-নূরে ১২৬টি অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরাইল। ২০০৫ সালে এই এলাকা একতরফাভাবে ফিলিস্তিনের ভূখণ্ড থেকে আলাদা করে দেয় তেলআবিব। এরফলে অবৈধ বসতি স্থাপনকারীরা সা-নূর চৌকিতে ফিরে যাওয়ার সুযোগ পাবে।

বিদ্যমান আইনকে আরও শক্তিশালী করে প্রস্তাবিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে এই আইন কার্যকর হয়েছে।

ইরানে মুদ্রাস্ফীতি ও মুদ্রার মূল্য পতনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ এবং ধর্মঘট তেহরানসহ আরও বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে। বুধবার চতুর্থ দিনে ইরানের কারাজ, হামেদান, কেশম, মালার্দ, ইসপহান, কেরমানশাহ, শিরাজ ও ইয়াজদ শহরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করেছে।

দেশের ১৭ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামীকাল শুক্রবার থেকে এ শৈত্যপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সুইজারল্যান্ডের আল্পাইন স্কি রিসোর্ট শহর ক্র্যানস মন্টানায় একটি বারে বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হয়েছে। আহত হয়েছেন অনেকে। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের ওয়ালিস ক্যান্টনের পুলিশের মুখপাত্র গেটান ল্যাথিয়ন একথা জানিয়েছেন।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বছরের প্রথম দিনেই প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পেয়েছে। এবারের বইয়ের মানও আগের তুলনায় ভালো।

ইসরাইলি বাহিনী বুধবার দখলকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে নূর শামস শরণার্থী শিবিরে অন্তত ২৫টি ভবন গুঁড়িয়ে দিয়ছে। এই ভবনগুলোতে প্রায় ১০০টি পরিবার বসবাস করত। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, এই অভিযানটি সশস্ত্র গোষ্ঠী নির্মূলের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।