
অস্বস্তিকর পদত্যাগ
রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যপুস্তকে ম্যাক্স ভেবারের একটি সংজ্ঞা প্রায় অমোঘ বাক্যের মতো উচ্চারিত হয়—রাষ্ট্র হলো এমন এক মানবগোষ্ঠী, যে নির্দিষ্ট ভূখণ্ডের ভেতর বৈধ বলপ্রয়োগের একচেটিয়া অধিকার সফলভাবে দাবি করে। টমাস হবস ও জন লকের সামাজিক চুক্তির তত্ত্বেও নাগরিক আত্মরক্ষার তরবারি রাষ্ট্রের হাতে








