
মবে নিহত রুপলালের পরিবারে নেই দুর্গা পূজার আনন্দ
সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে। পূজামণ্ডপে সাজসজ্জা, নতুন পোশাক কেনাকাটা আর উৎসবের আয়োজনে ব্যস্ত সবাই। তবে রংপুরের তারাগঞ্জে মবের শিকারে নিহত রূপলাল দাসের পরিবারে নেই পূজার আনন্দ। স্বামী ও বাবাকে হারানোর শোক, অভাব-অনটন আর বিচার না পাওয়ার







