
সান্তাহারে নিখোঁজ মাদরাসাছাত্রের সন্ধান চায় পরিবার
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের পশ্চিম ছাতনী গ্রাম থেকে আবু বকর সিদ্দিক (১০) নামের এক মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর তার আর কোনো সন্ধান মেলেনি। সন্তানকে হারিয়ে চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন স্বজনেরা। নিখোঁজ আবু বকর স







