
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ লিখে ফেসবুকে পোস্ট, প্রত্যাহার এসিল্যান্ড
সুনামগঞ্জের জামালগঞ্জে ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ লিখে ফেসবুকে পোস্ট দেওয়ায় সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে প্রত্যাহার করা হয়েছে। রোববার সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মুজিবুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জা







