
ভালুকায় এক মাসেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী
ভালুকায় স্কুলছাত্রী অপহরণের এক মাস অতিবাহিত হলেও এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। নারাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থীর পিতা ফিরোজ আহমেদ বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় একই গ্রামের কাজল ফকিরের ছেলে রনি মিয়াকে (২৩) প্রধান আসামি করে ছয় জনকে আসামি করা হয়। মামলার এজাহার ও পরিবার







