Bheramara Correspondent

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, সদস্য সচিব শাহাজান আলী, জামায়াতে ইসলামীর নেতা ড. নুরুল আমিন জসিমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে শিক্ষার্থী প্রতিনিধি ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শওকত মো. হাসান ইমামের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শিক্ষার্থী প্রতিনিধি সোহান হোসেন বলেন, ঘটনার এক মাস পার হলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

কুষ্টিয়ার ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) ভোর রাতে উপজেলা মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর আখ সেন্টার জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।

কুষ্টিয়ার ভেড়ামারায় জামিলাতুন্নেছা মহিলা মাদ্রাসার ১১ বছর বয়সী এক আবাসিক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক ও প্রতিষ্ঠাতা মাওলানা সাইদুর রহমানকে সোমবার রাতে আটক করেছে । তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযুক্ত সাইদুর রহমানকে আটক করে মামলা করে

কুষ্টিয়ার ভেড়ামারায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর অফিস লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এসময় স্থানীয় এক চায়ের দোকানদার গুলিবিদ্ধ হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কুষ্টিয়ার ভেড়ামারায় বৃহস্পতিবার বিকেলে রোজা অবস্থায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মেধাবী নকিবের করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীদের বরাতে জানা যায়, একপক্ষ অবৈধভাবে বালু উত্তোলন করছে—এমন খবর পেয়ে অপর পক্ষ গুলি ছুঁড়তে ছুঁড়তে ঘটনাস্থলে পৌঁছে। এ সময় ২৫-২৭ রাউন্ড গুলি ছোঁড়া হয়। দুর্বৃত্তরা দুটি অফিসে আগুন ধরিয়ে দেয়, একটি ড্রাম্প ট্রাকে অগ্নিসংযোগ করে এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

সংসদীয় আসন-৭৬, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে এ তথ্য জানা যায়।

কুষ্টিয়া জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল গফুরের নেতৃত্বে গণমিছিলটি ভেড়ামারা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক ও মহিলা কলেজের সামনে দিয়ে প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, ভেড়ামারা-মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় জনগণের অভূতপূর্ব সাড়া পেয়েছি । আমরা এই দিনটার জন্য ১৭ বছর আন্দোলন করেছি।

কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে। সাধারণ মানুষের জানমাল ও সম্মান রক্ষায় আমরা কোনো আপস করব না।

ভেড়ামারার বাহিরচর ইউনিয়নের ১৬দাগ যাত্রী ছাউনি এলাকায় মোটরসাইকেল ও মিনি ট্রাকের (রেজিস্ট্রেশন বিহীন কালো রংয়ের সুজুকি জিক্সার ১৫০ সিসি) মুখোমুখি সংঘর্ষ হয়। মোটর সাইকেলে থাকা গুরুতর আহত তরুন সিয়াম হোসেন (১৭) ও আব্দুর রশীদ (১৮) কে স্থানীয় লোকজন উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে

কুষ্টিয়ার ভেড়ামারায় রেফাজুল ইসলাম (৫২) নামের এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ লালন মণ্ডল (৪৬) নামের আরো একজন আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কুষ্টিয়ার ভেড়ামারায় ছোট মাছ ধরা ডুঙ্গা নৌকায় কৃষি কাজের উদ্দেশে পদ্মা নদী পারাপারের সময় আকস্মিক দুর্ঘটনায় নৌকা ডুবিতে দুইজনের মৃত্যু হয়েছে। দুইজন আহত অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী।

কুষ্টিয়া -২ (ভেড়ামারা- মিরপুর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ঘোষিত প্রার্থীর বিষয়টি পুনরায় বিবেচনার মাধ্যমে বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক এমপি অধ্যাপক শহিদুল ইসলাম কে মনোনয়ন দেওয়ার দাবিতে সোমবার বিকাল ৪টা ৩০মিনিটে ভেড়ামারা ও মিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে প্রায়

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর বাজারে পাগলের ধাক্কায় টলির নিচে পড়ে এক দিনমুজুর নিহত হয়েছেন। শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ফয়জুল্লাহপুর, হাটখোলাপাড়া ও বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি ও মাধবপুরের বিস্তীর্ণ ফসলি জমিসহ হিন্দু সম্প্রদায়ের শ্মশানঘাটও পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সাবেক প্রধান প্রফেসর সাইফুল ইসলাম রিকেট দলীয় মনোনয়ন চাইবেন কিনা সে বিষয়ে নেতাকর্মী-সমর্থক ও জনগণের মতামত বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশগ্রহণকারীরা কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে তাকে সমর্থন জানান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, সড়ক দুর্ঘটনায় ভেড়ামারার ১২ মাইলে ড্রাম ট্র্যাক একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে তারিন হক রিতুর মৃত্যু হয়। এ দুর্ঘটনায় তারিন হক রিতুর স্বামী এক পা হারান।

মানববন্ধনে শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। গৃহবধূ অনিতা গোলাপনগর মধ্য পাড়ার ফাইন সরদারের কন্যা। আশিক (৩০) একই গ্রামের মানিক মিয়ার পুত্র। ৮ বছর আগে তারা বিয়ে করেছিলেন। তাদের ৫ বছরের একটি ছেলে রয়েছে ।

কুষ্টিয়ার ভেড়ামারায় আড়কান্দি কিন্ডার গার্টেন স্কুলের প্লে ক্লাসের শিক্ষার্থী আইমান হোসেনের লাশ শুক্রবার দুপুরে পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। আইমান হোসেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামের আব্দুল মমিনের ছেলে।

১০টি মোটরসাইকেল লালন শাহ সেতু থেকে উচ্চগতিতে রেসিং করছিল। এসময় নাহিদ ও সিয়াম যে মোটরসাইকেলে ছিলেন সেটি ভেড়ামারার ৪১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সামনে যাত্রী ছাউনি কাছে একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদ হোসেন মারা যান।

দুপুর ৩টার দিকে মাঠে কাজ করার সময় বজ্রপাতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভেড়ামারা থানায় অভিযোগ দায়ের করলে ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। থানা পুলিশ ও ডিবি পুলিশের বিশেষ টিম রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন কালু প্রামাণিক (৪৬), মুর্শিদ শেখ (৪৫), টিটু মণ্ডল ওরফে টিপু (৪২), এজাজুল (৪২) ও ভ্যানচালক রুবেল আলী।

ছেলে বিপ্লব সরদার (৩৫) কে বাঁচাতে গিয়ে মা জোসনা (৫৫) মৃত্যু হয়। ছেলে বিপ্লবের চিৎকার শুনে মুরগির ফার্ম থেকে বেরিয়ে এসে ছেলেকে মা বাঁচাতে গিয়ে দু’জনেই বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মারা যায়। বাড়ির ভিতরে থাকা লোকজন ঘটনাস্থল থেকে মা ও ছেলেকে উদ্ধার করে বাড়ির ভেতরে নিয়ে এসে ডাক্তারকে সংবাদ দিলে ডাক্

এলাকাবাসী ও ভেড়ামারা থানা সূত্রে জানা যায়, দ্বিতীয় স্বামী মহিনের সঙ্গে কলহের জেরে তিন মাস ধরে বাবার বাড়িতে ছিলেন আনিতা। ১২ জুলাই মহিনের সংসারে ফেরত যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এতেই ক্ষিপ্ত হন বাবা আমির হোসেন। এ কারণেই মেয়েকে হত্যা করেছেন তিনি।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লাল চাঁদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা একপর্যায়ে তার ছোট ভাইয়ের ঘরে আগুন ধরিয়ে দেয় এবং ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ করে।

কুষ্টিয়া ভেড়ামারায় সেনাবাহিনীর সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে একটি ইতালির তৈরি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুটি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া গো-হাট এলাকায় বিএনপির সার্চ কমিটির বৈঠককে কেন্দ্র করে গোলাগুলি, হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের উপজেলার ১২ মাইল মিজান তেল পাম্পের সামনে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশকর মণ্ডল (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের উপজেলার দশমাইল এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অন্তর পাল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

অনেক স্থানে মাটির তৈরি পানির পাত্র চুরি হয়ে গেছে। ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গির হোসেন জুয়েল বলেন, শহর বা গ্রামে পুকুর, জলাশয়, খাল-বিল, নালা কমে গেছে। যে কয়টা রয়েছে তাতে পানি নেই। টিউবওয়েলগুলোতে পানি উঠেছে না। এক ফুটা বিশুদ্ধ পানির জন্য মানুষের যেখানে হাহাকার

কুষ্টিয়ার ভেড়ামারায় জুয়ায় আসক্ত ও মাদকাসক্ত ছেলে বিপ্লব হোসেনকে (৩৬) থানায় দিলেন বাবা নুরুল ইসলাম। বাবা নুরুল ইসলাম বাদী হয়ে জুয়ায় আসক্ত ও মাদকাসক্ত ছেলে বিপ্লব হোসেনকে আসামী করে ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করেছে।

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারার সাতবাড়ীয়া বিত্তিপাড়া এলাকায় ঘোড়াশাহ বাবার মাজারে রোববার দুপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনায় গিয়ে বাধাপ্রাপ্ত এবং লাঞ্ছিত হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এ্যাসিল্যান্ড আনোয়ার হোসাইনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শনিবার রাত ১০টার সময় উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর সোলাইমান শাহ মাজারের নিকট থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

মালিকরা ব্যাংকের ঋণসহ অর্থনৈতিকভাবে দেউলিয়া হবেন। আর শ্রমিকরা অভাব-অনটনে জীবনযাপন করবেন। আইন অনুযায়ী ইটভাটা বন্ধ করলে দেশে সরকারি-বেসরকারি সব উন্নয়নকাজ বন্ধ হয়ে যাবে।

উপজেলার মোকারিমপুর ইউনিয়নের নওদা ক্ষেমিরদিয়া এলাকার বকুল হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন বিজয়ের ওপর সবুজ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা করে। একপর্যায়ে এলাকাবাসী হামলাকারীদের ঘিরে ফেলে সবুজের হাতে থাকা বিদেশি অস্ত্রটি আটক করে পুলিশে খবর দেয়।