উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাকির হোসেন (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঘোড়াদৌড়ে ছিটকে পড়ে গুরুতর আহত হওয়ার ১০ দিন পর জামাল (১২) নামের এক বালক সওয়ারির মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমরান মাজহারী ওরফে রাজু হুজুর (৩০) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর নাংলা এলাকায় এ ঘটনা ঘটে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আজকে পানির অভাবে সেচ ব্যবস্থা নাই। এই খালগুলো সব মরে গেছে। প্রতিটি খাল আমরা পুনঃখনন করবো এবং নতুন খাল কাটবো। খাল পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং জলাবদ্ধতা কমবে।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় রমজান মাস উপলক্ষে স্বল্প আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে দুধ, ডিম, গরু ও বয়লার মুরগির মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্র ট্রাক্টরের (কাঁকড়া গাড়ি) মুখোমুখি সংঘর্ষে জাহিল (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাদারগঞ্জ ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের প্রার্থীসহ সাতজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপির প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।

জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর পক্ষে টাকা বিতরণ করতে গিয়ে নগদ টাকাসহ তার ৩ কর্মী জনতার হাতে আটক হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করা শতাধিক নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।শনিবার রাতে পদত্যাগের পরদিন রোববার দুপুরে তারা জামায়াতের একটি নির্বাচনী জনসভায় আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

গণঅধিকার পরিষদের দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শ থেকে সরে আসাসহ নানা অভিযোগ তুলে জামালপুর জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন। শনিবার রাতে মাদারগঞ্জ মডেল থানা সংলগ্ন একটি ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের অভ্যুত্থানের পর বাংলাদেশকে নতুন করে সাজানোর একটি সুযোগ তৈরি হয়েছে।

জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মজিবুর রহমান আজাদীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। অপরদিকে, বিএনপি, ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টিসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

ঘন কুয়াশায় পথ হারিয়ে যমুনা নদীর মাঝখানে আটকে পড়া নারী-পুরুষ ও শিশুসহ ৪৭ জন বরযাত্রী দীর্ঘ সময় পর উদ্ধার হয়ে অবশেষে বাড়ি ফিরেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তারা উপজেলা বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া এলাকায় পৌঁছান।

ঘন কুয়াশায় পথ হারিয়ে যমুনা নদীর মাঝখানে আটকা পড়েছে নারী-শিশুসহ ৪৭ জন বরযাত্রী বহনকারী একটি নৌকা। শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে বগুড়ার সারিয়াকান্দী থেকে জামালপুরের মাদারগঞ্জগামী নৌকাটি যমুনার মাঝ নদীতে আটকে যায়। রাত সাড়ে ৩টা পর্যন্ত তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। এতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে

নৃশংস সেই হত্যাযজ্ঞের দুই-তিন দিন পর পাশের গ্রামের লোকজন ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করে ঘটনাস্থলেই দাফন করে। এরপর স্বাধীনতার ৫৪ বছর পার হলেও এই বধ্যভূমি সংরক্ষণের রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া হয়নি। পালন হয় না গণহত্যা দিবসও। ভয়াল সেই স্মৃতি আজও কাঁদায় নগরগ্রামের মানুষকে।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জামায়াত নেতা পরাগ আহম্মেদের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল পূজাঘাটি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মানবতা-বিরোধী অপরাধের মামলায় জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ এলাকায় গরু চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনিতে তিন গরুচোর নিহত হয়েছে।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঝিনাই নদীতে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু ও ২ শিশু নিখোঁজের ঘটনার ১৮ ঘণ্টা পর কুলসুম (৮) নামে আরও এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এতে সহোদর ভাই-বোনসহ মোট ৪ শিশুর মরদেহ উদ্ধার হলো।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, শুক্রবার বিকেলে ছয় জন শিশু একসঙ্গে নদীতে গোসল করতে নেমেছিল। তবে তাদের মধ্যে ৭ বছরের শিশু ইয়াসিন তীরে উঠতে পারলেও বাকি পাঁচজন পানিতে তলিয়ে যায়।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চাঁদা না পেয়ে ছাত্রদলের সাবেক নেতাসহ তিনজনকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ইয়াকুব আলী নামে এক যুবক ও তার সহযোগীদের বিরুদ্ধে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে মাদারগঞ্জ পৌরসভার ব্র্যাক অফিস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সিজারিয়ান অপারেশনের পর এক প্রসূতির মৃত্যুর ঘটনায় রয়েল ফ্রেন্ডশিপ হাসপাতাল নামে একটি প্রাইভেট হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ (অপারেশন থিয়েটার) সিলগালা করে দেওয়া হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শাকিল ওই এলাকার শাহালী মণ্ডলের ছেলে। সে বালিজুড়ী এফ. এম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

গ্রেপ্তার মমিনুর রহমান উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন সম্পাদক ও উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন। তিনি গুনারীতলা ইউনিয়নের চরগোপালপুর এলাকার সাইফুল সরদারের ছেলে।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অটোরিকশার চাপায় আমির হামজা নামের চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গ্রেপ্তারকৃত ওবায়দুর রহমান বালিজুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়নের তারতাপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে।

গত বুধবার (২৭ আগস্ট) বিকালে জামালপুরের দেওয়ানগঞ্জ গার্লস হাইস্কুল মাঠে আহত ইমরান ও তার বাবার হাতে অটোরিকশার চাবি তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ম্যাজিক বল শিশুটির শ্বাসনালিতে আটকে যাওয়ায় বের করা সম্ভব হয়নি। শিশুটিকে নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। পরে জামালপুর হাসপাতালে নেয়ার পথে শ্বাসরুদ্ধ হয়ে শিশুটি মারা যায়।

তিনি জানান, সরকারি কাজে বাধা দেয়া ও পুলিশকে আঘাত করার অভিযোগে দায়েরকরা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে জামালপুর আদালতে পাঠানো হয়েছে। মাদক কারবারি নাছির চিকুসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

শনিবার রাতে ৩৩ পিস ইয়াবাসহ নাছির চিকু (২৫) নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। তাকে থানায় নেওয়ার পথে চরপাকেরদহ ইউনিয়নের বাংলা বাজার এলাকায় তার আত্মীয়-স্বজন ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। তারা জোর করে হাতকড়ার চাবি কেড়ে নিয়ে নাছিরকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

খেলার সময় শিশুটি পরিবারের সদস্যদের অজান্তে পড়ে থাকা সুপারির টুকরা মুখে দেয়, যা তার গলায় আটকে যায়। পরিবারের সদস্যরা চেষ্টা করেও তা বের করতে পারেননি। পরে শিশুটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাঁজা সেবন করে যারা ভাইরাল হয়, তাদের ছাত্রদল করার কোনো অধিকার নেই। মাদকের বিরুদ্ধে মাদারগঞ্জ উপজেলা বিএনপি সব সময় কঠোর অবস্থানে আছে এবং থাকবে।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ২০১টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১৬টিতে নেই প্রধান শিক্ষক। একইভাবে ২৯টি বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে।

গরু ও ছাগল বাঁচাতে ছুটে যান জাক্কুর স্ত্রী উম্মে কুলসুম। তিনি গোয়ালঘরে ঢুকে গরু-ছাগলের বাঁধন খুলে দেয়ার চেষ্টা করেন। এ সময় তার শরীরে আগুন লেগে যায়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২৪ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৮১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর আড়াই টার দিকে মাদারগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর হলরুমে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাদির শাহ।

তারা দু’জন ঘুম থেকে না উঠায় মাসুদ প্রামানিকের পরিবারের লোকজন ডাকাডাকি করে। তাদের দু’জনের কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে বিছানার ওপর রক্তাক্ত অবস্থায় মাসুদের লাশ দেখতে পান ও গলাকাটা অবস্থায় আহত রুবেলকে উদ্ধার করে মাদারগঞ্জ হাসপাতালে পাঠান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় সঞ্জয় চন্দ্র মন্ডল (২৮) নামে এক ইলেকট্রিক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আদারভিটা ইউনিয়নের পলিশা মোড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।