উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরিশফা নামে ৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এছাড়া ২০ শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছে।আরিশফা মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের চাঁনপুর গ্রামের আরমান হোসেনের মেয়ে।

টাঙ্গাইলের মির্জাপুরে অপারেশন সম্পন্ন না করে রেফার্ড করা সেই প্রসূতির জ্ঞান ফিরেছে। বুধবার (২৫ মার্চ) সকাল ৭টার সময় ওই প্রসূতির জ্ঞান ফিরে বলে জানিয়েছেন তার বাবা দেওয়ান বছির উদ্দিন।

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিনদিন পর ইউসুফ খান (৩২) নামে এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার আজগানা ইউনিয়নের ঘাগরাই এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন বিদেশে শ্রমিক হিসেবে কাজ করার পর সর্বশেষ এক বছর আগে তিনি আজমান শহরে কর্মরত ছিলেন। গত ৭ মার্চ হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্থানীয় প্রবাসীরা তাকে উদ্ধার করে শেখ খলিফা হাসপাতাল-এ ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

টাঙ্গাইলের মির্জাপুরে ইউসুফ খান (৩২) নামে এক যুবদল নেতা নিখোঁজ হয়েছেন। ইউসুফ আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামের দুলাল খানের ছেলে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শুভুল্যা সেতুর পশ্চিম পাশে একটি কাভার্ড ভ্যান উল্টে রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার পর তেলের ট্যাংক থেকে রাস্তায় পড়তে থাকা ডিজেল বালতি, পলিথিন ও ডিশ দিয়ে সংগ্রহ করে নিয়ে যেতে দেখা গেছে স্থানীয়দের।

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জাহিদুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোড়াই-সখিপুর সড়কের সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলের মির্জাপুরে শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস না দিয়ে গোড়াই এলাকায় অবস্থিত উত্তরা স্পিনিং মিলস লি. বন্ধ ঘোষণা করায় মিলের শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ এবনে আবুল হোসেন তাঁর নিজস্ব ২৩ দফা নির্বাচনী ইশতেহার ঐক্যবদ্ধ মির্জাপুর জনসম্মুখে প্রকাশ করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মির্জাপুর পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই ইশতেহার ঘোষণা করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-০৭ (মির্জাপুর) আসনে মোট ১২৬টি ভোটকেন্দ্র রয়েছে। এরমধ্যে ১২টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়। এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল আদালতে পুলিশ, সাংবাদিক, আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০

পুলিশ জানায়, ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাদিয়া কবির টাঙ্গাইলে একটি বিয়ের অনুষ্ঠান থেকে প্রাইভেট কারযোগে ঢাকা মিরপুরে যাচ্ছিলেন। তাদের বহনকারী সাদা রঙের প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই ফ্লাইওভারের পূর্বপাশে পৌঁছলে সামনে থাকা ঢাকাগামী একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে এমপি হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আপন দুই ভাই। গত বৃহস্পতিবার ফিরোজ হায়দার খান ও রোববার দিপু হায়দার খানের পক্ষে তাদের কর্মী সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। রোববার মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলা।

টাঙ্গাইলের মির্জাপুরে জমি বিক্রির বায়না চুক্তির ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপজেলার দেওহাটা এলাকা থেকে ফিল্মিস্টাইলে টাকাগুলো নিয়ে যায় দুর্বৃত্তরা। এ টনায় ভুক্তভোগী আব্দুর রাজ্জাক থানায় মামলা করেছেন।

টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর শিক্ষা বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল্লাহ তালুকদার বলেছেন, আমাদের ভিন্ন ভিন্ন কোন দফা নেই। আমাদের একটাই দফা ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

কর্মস্থল দিনাজপুর থেকে বৃহস্পতিবার মির্জাপুরে ফিরছিলেন দীপ্ত। দুর্ঘটনার কিছুক্ষণ আগেও মোবাইল ফোনে মির্জাপুরের কাছাকাছি পৌঁছার কথা পরিবারকে জানিয়েছিলেন তিনি। শুক্রবার বাদ জুমা মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে দীপ্তর জানাজা শেষে সামাজিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

জীবিকার খোঁজে দীর্ঘ ১৫ বছর আগে আমিনুল দক্ষিণ আফ্রিকায় পাড়ি জামান। সেখানে জিম্বাবুয়ের সীমান্তবর্তী লিস্পুপুর শহরে আকাশ সুপারশপে নিজে ব্যবসা করতেন। শুক্রবার রাতে কয়েকজন সন্ত্রাসী ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করে তার মাথা লক্ষ্য করে ৬টি গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামী লীগ নেতা সুলতান মিয়া কারাগারে মৃত্যু হয়েছে। বুধবার রাতে টাঙ্গাইল জেলা কারাগারে সুলতান মিয়ার মৃত্যু হয়। বুকে ব্যথা অনুভব করলে রাতে তাকে হাসপাতালে নেয়া হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেখানে তার মৃত্যু হয় বলে জেলার মুহাম্মদ জাহেদুল আলম জানিয়েছেন।

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির রাস্তার মাটিকাটা নিয়ে বিরোধের জেরে স্বামী-স্ত্রীসহ এক পরিবারের তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৫ নভেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানা পুলিশ।

টাঙ্গাইলের মির্জাপুরে মায়ের কুলখানি অনুষ্ঠানে ছেলে হাবিবুর রহমান হবি (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

টাঙ্গাইলের মির্জাপুরে হত্যার পর স্বামীর লাশ নিয়ে হাসপাতালে এসেছেন স্ত্রী। এরআগে শনিবার দুপুরে স্বামী শহিদুল ইসলামকে (৩০) উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় স্থানীয় লোকজন নিয়ে মারধর করেন স্ত্রী নাসরিন আক্তার (২৮)। পরদিন রোববার শহিদুলের বোন আলেয়া বেগম নাসরিনসহ ৪ জনের নামে মির্জাপুর থানায় মামলা কর

টাঙ্গাইলের মির্জাপুরে ওভারব্রিজে উঠার চেষ্টাকালে বাসচাপায় অটোরিকশা চালকসহ ও এক যাত্রী নিহত হয়েছেন।মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দেওহাটা ওভারব্রিজে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলের মির্জাপুর অটোরিকশাসহ দুই ছিনতাই চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) ভোরে উপজেলার আজগানা ইউনিয়নের মজিদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তিনি বলেন, ‘একদিন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ছিল ভুয়া মুক্তিযোদ্ধা বানানোর কারখানা। রাজাকার ঢুকত একদিক দিয়ে, টাকা দিয়ে মুক্তিযোদ্ধা হতো।’ তিনি আরো বলেন, সারাদেশে মুক্তিযোদ্ধা সংসদের ৬৩৪টি ভবন আছে। যার প্রত্যেকটা ভবনে আয়ের উৎস আছে। কিন্তু এই সম্পদ দীর্ঘদিন লুটেরাদের হাতে পড়েছিল।

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাযজ্ঞের প্রতিবাদে ও নিহতদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ দিন বিকেল সাড়ে ৪টার দিকে মির্জাপুর উপজেলা জামায়াতে ইসলামী একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মির্জাপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন

ফতেপুরে অবস্থিত ময়নাল হক স্কুল অ্যান্ড কলেজ। এটি শুধু নামেই কলেজ। এর কার্যক্রম চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। একাদশ শ্রেণিতে চারজন শিক্ষকের জন্য রয়েছে মাত্র একজন শিক্ষার্থী। আর চলতি বছর এইচএসসি প্রথম ব্যাচের ১৮ জনের সবাই ফেল করেছে, যা ভরাডুবি ফলাফলের জন্ম দিয়েছে।

মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের ফতেপুর ময়নাল হক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক এটিএম আবদুল মতিন একবছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন তোলেন নিয়মিত। অজ্ঞাত স্থান থেকে বিদ্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করেন বলে অভিযোগ করেছে এলাকাবাসী।

সৌদিআরবে কাজ করার সময় ভবন থেকে পড়ে তারাপদ সরকার (৩৩) নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত তারাপদ সরকার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের আনাইলবাড়ী (কায়েদপাড়া) গ্রামের সন্তোষ মন্ডলের ছেলে।

টাঙ্গাইলের মির্জাপুরে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কায় ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের ড্রাইভারসহ তিনজন আহত হয়েছে।

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানি, মহড়ো ইউনিয়নের ডোকলাহাটি, লতিফপুর ইউনিয়নের বরদাম এবং গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামে চারটি কমিউনিটি ক্লিনিক অবস্থিত। চলাচলের রাস্তা থেকে এই ক্লিনিক গুলি অন্তত ৫ থেকে ৬ ফুট নিচে হওয়ায় বর্ষার শুরুতেই চারপাশে পানি জমে।

সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ বলেছেন, ‘এই সরকার চায় আমাদের জাতীয় উৎসবগুলো যেন আর কখনোই রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। কোনো সম্প্রদায়, কোনো ঐতিহ্য কিংবা সংস্কৃতির বিকাশ ও প্রকাশে যেন অন্তরায় সৃষ্টি না হয়। আমাদের সাধারণ মানুষ উৎসব নিয়ে কখনো অরাজকতা করে না। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে এগুলোকে কলুষিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। দেশকে যদি বাঁচাতে হয় এই আপনারা যে কর্মসংস্থানের কথা বলছেন, আইনশৃঙ্খলার কথা বলছেন বিভিন্নভাবে আজকে সবাই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তারা আজকে নির্বাচিত একটি সংসদ ও সরকার দেখতে চায়, যারা জনগণে

টাঙ্গাইলের মির্জাপুরে বিল থেকে উদ্ধার হওয়া কঙ্কাল নিখোঁজ গৃহবধূ স্বপ্নারই ছিল বলে ডিএনএ টেস্টের পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার টাকিয়া কদমা গ্রামের ফরহাদ মোল্লার ছেলে আরাফাত মোল্লার সঙ্গে ফেসবুকের মাধ্যমে ওই ছাত্রীর পরিচয় হয়। এক পর্যায়ে আরাফাত গোপনে তার নগ্ন ভিডিও ধারণ করে এবং তা প্রকাশের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ কাজে সহযোগিতা করে পৌরসদরের লাকী আক্তার।

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক ও গুলশান থানার সাবেক ওসি (তদন্ত) আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানা পুলিশ।

বিথীর বাবা বাদল মিয়া বলেন, ‘আল্ট্রাসনোগ্রামে তিনটি সন্তান হবে জেনেছিলাম। কিন্তু চারটি সন্তান জন্মের খবর পেয়ে আমরা বিস্মিত ও আনন্দিত হয়েছি। সবার কাছে দোয়া চাই।’

লতিফ মিয়া দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাসে থাকা অবস্থায় তার স্ত্রী রোজী বেগম একজনের সাথে পরকীয়া সম্পর্কে জড়ায়। বছর দুয়েক আগে লতিফ মিয়া দেশে এসে তার স্ত্রীকে সংশোধন করার চেষ্টা করে। কিন্তু তার স্ত্রী কৌশলে পরকীয়া প্রেম চালিয়ে যায়। এসব নিয়ে তাদের মধ্যে মনোমালিন্যের জেরে তার স্ত্রী রোজী বেগম বাবার বাড়ি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বাঁশতৈল নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সদস্য সীমান্ত সিকদার (২১) ও ফতেপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কালাম (৪০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার রাতে মির্জাপুর পৌরসদরের পুষ্টকামুরী ও উপজেলার থলপাড়া পৃথক এলাকা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।

মা লিপি বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার বুকের ধন কোথায় চলে গেল। তোমরা আমার কলিজার টুকরাকে ফিরিয়ে দাও।’ সে বলেছিলো, ‘আমেরিকা গিয়ে লেখাপড়া করে দেশে ফিরে তোমাদের মুখ উজ্জল করব। আমি অনেক বড় কিছু হতে চাই।’

আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি সুষ্টু অবাদ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। দেশের জনগণকে সাথে নিয়ে দেশ উন্নয়নে পুলিশ বাহিনী সর্বদা কাজ করে যাবে। আগামী নির্বাচন হবে দেশ রক্ষার নির্বাচন, আগামী নির্বাচন হবে পুলিশ বাহিনীর অস্তিত্ব রক্ষার নির্বাচন এবং আগামী নির্বাচন হবে পুলিশের কলঙ্ক মুছার

টাঙ্গাইলের মির্জাপুরে স্বামী সুজন মিয়া তার স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সোহাগপুর এলাকায় এ ঘটনা ঘটে।

দৈনিক আমার দেশ এর সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল এর মামলা প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলের মির্জাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইলের মির্জাপুরে দুই গৃহস্থের গোয়ালঘর থেকে বাছুরসহ দুটি গাভী গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। গরু চুরি হওয়ার পর উপজেলার খামারিদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

টাঙ্গাইলের মির্জাপুরে নতুন কহেলা জামে মসজিদের ইমাম ও খতীবকে তিন যুগ ইমামতি শেষে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়া ইমামকে এককালীন পেনসন হিসেবে দেওয়া হলো ৯ লাখ টাকা।

আশপাশের লোকজনকে খবর দেন তিনি। পরে এলাকাবাসীর ধাওয়া খেয়ে চারজন পালিয়ে যান। তবে পালাতে গিয়ে ক্ষেতের আইলে আটকে গেলে গ্রামবাসীর গণপিটুনিতে মনির মারা যান।

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে ২০ বছর বয়সী এক অজ্ঞাত তরুণের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার ভোর ৪টার দিকে মির্জাপুর রেলস্টেশনের ২০ গজ পূর্ব পাশে এ ট্রেনে কাটা পড়ার ঘটনা ঘটে।

মাদকসেবী ও একাধিক মামলার আসামি। চুরি-ছিনতাই করা মোবাইল বেচে সাভার এলাকার এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে তারা গাঁজা কেনেন। সম্প্রতি বিক্রি করা এমন একটি মোবাইলের সূত্র ধরে এ চক্রের তিন সদস্যকে আটক করা হয়। এর মধ্যে আলোচিত ডাকাতি ঘটনার সঙ্গে নিজেদের দোষ স্বীকার করেন দুজন।

কাজ শেষে রাত ১২টার দিকে ফারুককে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সজিব। করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। আহত ফারুককে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।