উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)

১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বান্দরবান জেলার লামা উপজেলায় মাহফুজ আলম প্রকাশ মাসুম (২৮) নামের এক ব্যক্তির নেতৃত্বে রাবার ব্যবসায়ী ওমর ফারুকের (৩০) উপর দফায় দফায় নৃশংস হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বান্দরবান জেলার লামা উপজেলার মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ আব্দুল ওয়াদুদ সায়েম (১৮) নামের এক মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। টানা ৭ ঘন্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্পেশাল ডুবুরিরা তার লাশ উদ্ধার করেন।

বান্দরবান জেলার লামা উপজেলায় প্রশাসনের নজর এড়িয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি বাজারে ঘুরাফেরার সময় তাদেরকে আটক করে পুলিশ।

বান্দরবান জেলার লামা উপজেলায় লাকড়িবোঝাই একটি ট্রাক ২০০ ফুট পাহাড়ি খাদে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার ফাঁসিয়াখালী-লামা সড়কের ইয়াংছা টার্নিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে

ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের রাজনীতিকরণ বা দলীয়করণ করা হয়নি বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, স্বচ্ছ ও স্বাধীন প্রক্রিয়ার মাধ্যমে এ কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রস্তুুত করা হয়েছে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দৈনিক ইত্তেফাক ও দৈনিক কর্ণফুলি প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা ছিলেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি এম. বশিরুল আলম এবং লামা সাংবাদিক ফোরামের সভাপতি নুর মোহাম্মদ মিন্টু।

বান্দরবান জেলার লামা উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের দাম সহনীয় রাখতে ও ভোক্তা অধিকার রক্ষায় বাজার পরিদর্শন করে ৯ব্যবসায়ীকে জরিমানা করেন উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন তাদের জরিমানা করেন।

বান্দরবান জেলার লামা উপজেলায় প্রেনপং ম্রো (২৫)। নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১টি বিদেশি পিস্তল ও ১৩ রাউন্ড গুলি।

বান্দরবান জেলার লামা উপজেলায় ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার দুর্গম পাহাড়ি ফাঁসিয়াখালী ইউনিয়নের পশ্চিম হারগাজা মার্মাপাড়ায় তথ্য সংগ্রহের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়।

বান্দরবান জেলার লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে ক্যচিং মং মার্মা (৬০) নামের এক ক্ষুদ্র- নৃ গোষ্ঠী নিহত হয়েছেন। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি ত্রিশডেবা ডলুঝিরি পাড়ায় এ ঘটনা ঘটে।

সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ নং আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী বান্দরবান জেলার লামা উপজেলায় ব্যাপক নির্বাচনি প্রচার চালাচ্ছেন।

দুর্গম পাহাড়ি এলাকায় বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়নের উপকারভোগী ৭৫ জনের মধ্যে ৭৪ লাখ ৯০ হাজার ৩৫১ টাকার চেক বিতরণ করেছে বান্দরবান জেলার লামা বন বিভাগ। চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম এ চেক বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন

আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে কাইংপা মুরুং এর বিরুদ্ধে আলীকদম থানার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাসহ ২০০২ সালে লামা উপজেলায় রুজুকৃত অপর একটি মামলায় ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের জিআর সাজা পরোয়ানা মুলতবী রয়েছে।

বুধবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার লামা-ফাঁসিয়াখালী সড়কের লাইনঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গাড়িচালক মোস্তফা কামাল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা পাড়ার বাসিন্দা সিরাজুল হকের ছেলে।

বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম চৌধুরী বলেন, পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে অভিযানে বাধা প্রদানকারীরা এলাকার স্থানীয় বাসিন্দা নন। তারা অবৈধ ইটভাটা ও পাহাড় কাটার সঙ্গে জড়িতদের পালিত শ্রমিক ও বাহিনী।

পারিবারিক পুষ্টি বাগান করতে বান্দরবান জেলার লামা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রতিজন কৃষককে দেড় শতক জমিতে আবাদের জন্য বিনামূল্যে ফলদ গাছের চারা, সবজি বীজ ও সারসহ উপকরণ প্রদান করা হয়েছে।

গত এক সপ্তাহে হোল্ডিং কর বাবদ ৬ লাখ ৬০ হাজার ২৬৯ টাকা, ট্রেড লাইসেন্স বাবদ ১ লাখ ২৪ হাজার ৮৭৮ টাকা, পানি সরবরাহ বিল বাবদ ১৯ হাজার ৬৩১ টাকা এবং বিভিন্ন প্রত্যয়ন বাবদ ৫ হাজার ৩০০ টাকা আদায় হয়েছে। সেবা সপ্তাহের মূল উদ্দেশ্য কেবল রাজস্ব আদায় নয় বরং নাগরিকদের সময়মতো পৌরকর ও বিল পরিশোধে উৎসাহিত করা।

কৃষক শামশুল হুদা জানান, সম্ভবত শনিবার রাতে অজগরটি তার ক্ষেতের ওপর দিয়ে যাচ্ছিল। কিন্তু ক্ষেতের চারপাশে জাল দিয়ে ঘেরা থাকায় সাত ফুট লম্বা সাপটি সেখানেই আটকে যায়। সকালে ক্ষেতে কাজ করতে গিয়ে তিনি সাপটিকে দেখতে পান এবং বন বিভাগে খবর দেন।

চলতি বর্ষায় নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। দ্রুত নদীভাঙন প্রতিরোধ করা না গেলে, নামার পাড়ার পর মেরাখোলা গ্রামও বিলীন হয়ে যেতে পারে। তাই ত্রাণ নয়, পানি উন্নয়ন বোর্ডের নদী সংরক্ষণ প্রকল্পের আওতায় ব্লক দ্বারা ভাঙনরোধের জোর দাবি তুলেছেন ইউনিয়নবাসী।

প্রতি বছর বর্ষা মৌসুম এলেই এ অবস্থা সৃষ্টি হয়। বিকল্প ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই বাঁশের তৈরি ভেলায় চড়ে খাল পার হতে হয় এলাকাবাসীসহ বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীদের। প্রবল স্রোতের সময় ভেলায় করে পার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়েন তারা।

ছুরিকাঘাতের পর লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় সোমবার রাত ৯টার দিকে আব্দুর রহমান মারা যায়। আব্দুর রহমান আমতলী মুসলিম পাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে। এ ঘটনায় দুই নারী ও ঘাতকসহ ৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

লামা উপজেলায় ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি, চারটি মাদরাসার দাখিল ও পাঁচটি ভোকেশনাল পরীক্ষায় ১ হাজার ৩৫৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৮৯ জন। এর মধ্যে মাদরাসা পর্যায়ে ২৪৪ পরীক্ষার্থীর মধ্যে পাস করে ১৯৩ জন, ফেল করে ৫১ জন, জিপিএ ৫ পেয়েছে মাত্র ১৭ জন।

বান্দরবান জেলার লামা উপজেলায় ধানবোঝাই একটি ট্রাক উল্টে মং মেচিং মার্মা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয় চালকসহ ১২ জন।

বান্দরবান জেলার লামা উপজেলায় তামাক চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আয়েশা বেগম নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি বড়বিল পাড়ায়। নিহত আয়েশা বেগম বড়বিল পাড়ার বাসিন্দা আবদুল হাকিমের স্ত্রী।

বান্দরবান জেলার লামা উপজেলায় এক কলেজ ছাত্রীকে ফুসলিয়ে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সরেজমিন দেখা যায়, পাথুরে এলাকা হওয়ায় ওই এলাকায় স্থাপন করা যায় না গভীর নলকূপ। ফলে আন্দারী খালের পানির ওপরই নির্ভর করে গোটা এলাকার মানুষ। কারখানা নির্মাণের জন্য জায়গা নির্ধারণের পর পাহাড়ের উপর স্তরের মাটি ইতোমধ্যে কেটে সমান করেছে কোম্পানি।

বান্দরবান জেলার লামা উপজেলায় দুই তামাক চাষি ও ৭ জন শ্রমিকসহ ৯ জনকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ এপ্রিল) ভোর রাতে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি লেমুপালং এলাকার তামাক চাষি আল আমিন ও ভুট্টোর খামারবাড়ি থেকে তাদের অপহরণ করা হয়।

বান্দরবান জেলার লামা-ফাঁসিয়াখালী সড়কের পাশের একটি গাছ যাত্রীবাহী একটি বাসকে আটকে দিয়ে ৩২টি প্রাণ বাঁচালো। গাছটি না থাকলে যাত্রীবোঝাই ওই বাসটি প্রায় ৩০০ ফুট পাহাড়ি খাদে পড়ে যেত। দুর্ঘটনায় প্রাণে রক্ষা পেলেও গাড়িচালক, হেলপারসহ কম বেশি সবাই আহত হয়েছেন।

বান্দরবান জেলার লামা উপজেলায় আজিজ নগর-গজালিয়া সড়কের চেয়ারম্যান লেকের সামনে বেইলি ব্রিজ ভেঙে ঝিরিতে পড়ে গেছে। অতিরিক্ত পাথরবোঝাই ডাম্পার গাড়ি পারাপারের কারণে ব্রিজটি ভেঙে যায়।

গত শনিবার দিবাগত রাত দেড়টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা মুরুংঝিরির ৬টি রাবার বাগান থেকে সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্রের মুখে ২৬ রাবার (ট্রেপার) শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।

এবার বান্দরবান জেলার লামা উপজেলার পাঁচটি রাবার বাগান থেকে ২৬ রাবার শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা। শনিবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি মুরুংঝিরি এলাকা থেকে তাদেরকে অপহরণ করা হয়।

বান্দরবানের লামা উপজেলায় বহুল আলোচিত আলমগীর হত্যাকাণ্ডের মামলা তুলে নিতে গুম ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। দীর্ঘ ছয় বছরেও মামলার আসামীরা গ্রেপ্তার না হওয়ায় বর্তমানে নিহতের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে অভিযোগ নিহতের পরিবারের।

পাহাড়ি একটি সন্ত্রাসী গ্রুপ গত দুই মাস ধরে উপজেলার সরই, গজালিয়া, লামা সদর ইউনিয়ন ও বান্দরবান সদর উপজেলা টংকাবতী এলাকায় চাঁদাবাজি, অপহরণসহ নানা অপকর্ম করে আসছে। এ ধারাবাহিকতায় রোববার ভোর ৫টার দিকে ৬ শ্রমিককে বাগানের ঘর থেকে তুলে নিয়ে যায়। বাগানের মালিক হেলাল সওদাগর জানায়, রোববার ভোরে সন্ত্রাসীরা

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছেন। তার এই ফ্যাসিবাদী ষড়যন্ত্র জাতীয় ঐক্যের মাধ্যমে রুখে দিতে হবে।

হাতির আক্রমণে কালু নামে এক শ্রমিক নিহতের খবর পেয়েছি। ক্ষতিগ্রস্তকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেওয়া হবে। পাহাড়ে খাদ্য সংকটের কারণে হাতির দল লোকালয়ে হানা দিচ্ছে।

স্ত্রীকে খুনের পরপরই মেহেদীর ছবিসহ সংবাদ ফেসবুকে ছড়িয়ে পড়ে। তখন বিষয়টি লামা থানা পুলিশের চোখে পড়ে। খুনের পর মেহেদী কাঁঠালছড়ার ত্রিপুরাপাড়া হয়ে গহিন পাহাড়ে পালানোর চেষ্টা করে।

৫ মাস আগে মায়মুনা ও নুরুল আমিনের বিয়ে হয়। এক সপ্তাহ আগে নয়াপাড়ায় স্বামীর বাড়িতে আসেন তিনি। বিয়ের অল্প কয়দিন পর থেকেই মায়মুন ও নুরুল আমিনের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এর জের ধরেই মায়মুনা আত্মহত্যা করেন।


বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি কুমারী এলাকার চাককাটা ঝিরিতে এ ঘটনা ঘটে।

একপর্যায়ে মুছা তার ছোট ভাই মামুনের কান কামড়ে দিয়ে মারাত্মক জখম করে। এতে মামুনের প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। পরে স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গতকাল বিকাল সাড়ে ৩টায় হাসপাতালে মামুন মারা যায়।

অর্পা সুশীল পৌরসভা এলাকার মিশন গেটপাড়ার স্বপন সুশীলের মেয়ে। বিলছড়ি হেব্রন খ্রিষ্টান বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়তো সে। অর্পার মরদেহ উদ্ধারের সত্যতা লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন নিশ্চিত করেছেন।