উপজেলা প্রতিনিধি, সালথা (ফরিদপুর)

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, দুই দিন আগে লেবাননে ইসরায়েলি হামলায় অনেক মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে দিপালী খাতুন নামে আমাদের দেশের একজন নারীও রয়েছেন। এটি অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে দিপালির বোন ও তার পরিবারের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করেছে।

জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীকালে ফরিদপুরের সালথা ও বোয়ালমারী উপজেলার সংযোগস্থলে ময়েনদিয়া বাজার নিয়ন্ত্রণ নিয়ে অব্যাহত হামলা ও হুমকির মুখে শতাধিক ব্যবসায়ী তাদের দোকানে যেতে পারছেন না। এতে করে দোকানের মালামাল নষ্ট হয়ে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।

গ্রামীণ জীবনের ঐতিহ্য ধরে রাখতে দীর্ঘ ১৫ বছর পর ফরিদপুরের সালথায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়দের আয়োজনে মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার বল্লভদী ইউনিয়নের চিতাইলার বিল থেকে নিশাতলা পর্যন্ত ২ কিলোমিটার এলাকা জুড়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের সালথা উপজেলায় ১ মণ পেঁয়াজ বিক্রি করেও ১ কেজি ইলিশ মাছ কেনা সম্ভব হচ্ছে না। তবে ১ মণ পেঁয়াজ বিক্রি করে পাওয়া যাচ্ছে ১ কেজি গরুর মাংস। পেয়াজের দাম নিম্নমুখী হওয়ার চাষিদের মাঝে চরম হতাশা দেখা দিয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, নির্বাচনের পর স্বল্প সময়ের মধ্যেই সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু হয়েছে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত প্রায় ৯টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিনা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ফরিদপুরের সালথায় গত ২০ ফেব্রুয়ারি বিকেলে রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো কৃষক মজিবুর মাতুব্বরের পাশে দাঁড়িয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে তিনি উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় ত্রাণসাম

ফরিদপুরের বোয়ালমারি উপজেলার ময়েনদিয়া বাজারের আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় অন্তত ৮/১০ টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালিয়ে ৩/৪ টি ঘরে অগ্নিসংযোগ করে হামলাকারীরা।

ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসনে বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুসহ মোট ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। শামা ওবায়েদ ইসলাম রিংকু ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট পেয়ে বিজয়ী হন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু নির্বাচিত হয়েছেন। ১১৭টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ১২০৯০৯ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।

আসন্ন ভোটগ্রহণকে কেন্দ্র করে সংশ্লিষ্ট আসনে পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা বিরাজ করছে। ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী (রিকশা প্রতীক) আল্লামা শাহ্ আকরাম আলী বিএনপির বিরুদ্ধে হুমকি-ধামকি ও এজেন্টদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন। তবে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু এসব অভিযোগ অস্বীকার

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে রাতের আঁধারে ভোটারদের মাঝে টাকা ছড়ানোর অভিযোগ করেছেন একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর নির্বাচনি জনসভায় মানুষের অভূতপূর্ব উচ্ছ্বাস দেখা গেছে।

ইসলামী আন্দোলনের পক্ষ থেকে প্রার্থী দেওয়াকে তারা সম্মানহানিকর মনে করেছেন। এ কারণেই তারা ইসলামী আন্দোলন ছেড়ে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন। তারা জানান, এখন থেকে তারা ১০ দলীয় জোটের প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী ধলা হুজুরের পক্ষে রিকশা মার্কা নিয়ে মাঠে কাজ করবেন।

সোনাপুর ইউনিয়নের প্রভাবশালী যুবলীগ নেতা সোহেল রানা ফরহাদ গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদন্তিতা করেন। এছাড়াও ফরহাদ যুবলীগের সম্মেলনে সভাপতি পদপ্রার্থী ছিলেন। তিনি সাবেক সংসদ সদস্য লাবু চৌধুরীর ঘনিষ্ঠ লোক ছিলেন।

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি ওহিদুল ইসলাম ওহিদ পদত্যাগ করেছেন। শনিবার বেলা ১১টায় আটঘর ইউনিয়নের গৌড়দিয়ার তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

শামা ওবায়েদ বলেছেন, আমরা যদি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমাদের সকল অর্জন বৃথা যাবে। জুলাইয়ের অভ্যুত্থান থেকে শুরু করে গত ১৭ বছরে যে রক্ত ঝরেছে, যে গুম-খুন হয়েছে—সবই অর্থহীন হয়ে পড়বে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই।

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যানসহ পাঁচজন স্থানীয় প্রভাবশালী নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদানের ঘোষণা দিয়েছেন। সোমবার (০৫ জানুয়ারি) বিকাল চার টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে

ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও ৪নং ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুকুজ্জামান ফকির মিয়াকে (৬০) আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি উপজেলার ভাওয়াল গ্রামের পূর্বপাড়ার মিয়া বাড়ির মৃত বদরুজ্জামান মিয়ার পুত্র।

ফরিদপুরের সালথায় অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর বিশেষ অভিযানে বল্লভদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউনুছ মোল্যা (৬৫) ও ভাওয়াল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ মাতুব্বর (৭০) কে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ। বৃহস্পতিবার (১ জানুয়ারী) দুপুরে তাদেরকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ। ইসলামী ঐক্যের স্বার্থে ফরিদপুর-০২ আসনে জোটের পক্ষ থেকে আল্লামা শাহ আকরাম আলী হুজুরকে এমপি প্রার্থী ঘোষণা করায় আমি হুজুরকে পূর্ণ সমর্থন করে প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম।

পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ। ইসলামী ঐক্যের স্বার্থে ফরিদপুর-০২ আসনে জোটের পক্ষ থেকে আল্লামা শাহ আকরাম আলী হুজুরকে এমপি প্রার্থী ঘোষণা করায় আমি হুজুরকে পূর্ণ সমর্থন করে প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাংচুর মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা শাওন কাজী (৩০) কে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ।

ফরিদপুর-২ সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা সোহরাব হুসাইন বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে সকলের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। দেশে ভিন্ন দল থাকবে, ভিন্ন মত থাকবে, ভিন্ন ধর্ম থাকবে—সবার অংশগ্রহণেই সমাজ ও দেশের উন্নয়ন সম্ভব।

ফরিদপুরের সালথায় বিএনপির দু’গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ফরিদপুরের সালথায় একটি ধান ক্ষেত থেকে বিরল প্রজাতির বিলুপ্ত প্রায় মেছো বিড়ালের তিনটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। কৃষকরা ধান কাটার সময় বাচ্চাগুলো পাওয়ার পর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বাচ্চাগুলো লালনপালনের পর বড় হলে অবমুক্ত করা হবে।

আল্লাহকে নিয়ে কটূক্তি করে ধর্ম অবমাননা ও দাঙ্গা সৃষ্টির সম্ভাবনা থাকায় ফরিদপুরের সালথায় এক পল্লী চিকিৎসককে আটক করেছে সালথা থানা পুলিশ।

পরিবার সূত্রে জানা গেছে, হাসিবুলের বাবা ঢাকায় কাজ করেন। সংসারের অভাব ঘোচাতে সম্প্রতি কিস্তি তুলে ছেলেকে একটি অটোভ্যান কিনে দেন। বুধবার সকালে ভ্যান চালিয়ে ফিরে এসে দুপুরে চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন হাসিবুল। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরিদপুরের সালথায় নাতনিকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে ফেরার পথে আমিরন বেগম (৬০) নামের এক বৃদ্ধা মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার বল্লভদী ইউপির ফুলবাড়িয়া বাজারে এই ঘটনা ঘটে।

ফরিদপুরের সালথায় নাদেরা বেগম (২৩) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে সালথা থানা পুলিশ। শনিবার সন্ধ্যার পর উপজেলার আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী গ্রামে এ ঘটনা ঘটে।

একজন ভোটার যদি ইসলামের বিরুদ্ধে কাউকে ভোট দেন তবে তার গুনাহ আমলনামায় লেখা হবে। আর ভালো মানুষকে ভোট দিয়ে সে ভালো কাজ করলে ভোটারের জন্য সওয়াব লেখা হবে।

শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীরা ঘরে থাকতে পারেনি। অনেককে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে, নির্যাতন করা হয়েছে, পুলিশ বাড়ি বাড়ি তল্লাশি চালিয়েছে। না পেলে পরিবারের সদস্যদের গালিগালাজ করা হয়েছে। ইসলাম শান্তির ধর্ম। অন্যান্য ধর্মাবলম্বীরাও আমাদের ভাই-বোন। তাই সকল ধর্ম

ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে স্বামী বক্কার শেখের (৪৩) হাতে স্ত্রী মর্জিনা বেগম (৩৮) খুন হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

তানহা ও তালহা গত বুধবার তার মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তালহা কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এ সময় সে পানিতে ডুবে যায়।

ফরিদপুরের সালথায় পারিবারিক দ্বন্দ্বের জেরে রীতিমতো তাণ্ডব চালিয়েছে বিএনপি নেতাকর্মীরা। তাদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ফরিদপুরের সালথায় হাফিজুল মোল্লা (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) সকাল ৯টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামে একটি বাগানের আম গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে সালথা থানা পুলিশ।

বিপদ-আপদ দিয়ে মানুষকে আল্লাহ পাক পরীক্ষা করেন। আমরা মানুষের কাছে না চেয়ে তাঁর কাছে সাহায্য চাইবো। তাই আপনারা ধৈর্য হারা হবেন না। একসময় সব ঠিক হয়ে যাবে। আমরা একে অপরের আত্মীয়। আপনাদের জন্য সামান্য উপহার নিয়ে এসেছি।

তাদের যেকোনো বিপদে-আপদে পাশে থাকে। এ সময় মৃধাপাড়া ও তুঘলদিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি কৃষক পরিবারের মাঝে নগদ অর্থ দেন তিনি। তাদের পুনর্বাসনের জন্য সরকারের সহায়তা পাইয়ে দেওয়ারও আশ্বাস দেন বিএনপির এই দায়িত্বশীল।