
ফেনী নদীর হাজার একর সরকারি জমি দখলদারদের কবলে
ফেনী নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা সোনাগাজীর দক্ষিণাঞ্চলের বিশাল চরাঞ্চল মৎস্য চাষের নামে দখল করে নিয়েছে একদল ভূমিদস্যু। ফলে আবহমান কাল থেকে চরাঞ্চলে গবাদিপশু পালন করে আসা শতাধিক গরু, মহিষ ও ভেড়ার খামারি চারণভূমি হারিয়ে চরম বিপাকে পড়েছেন। অন্যদিকে নদী ও খাল দখল হয়ে যাওয়ায় জেলেপাড়ার শত শত মৎস্যজীব







