
যুবদলের অভ্যন্তরীণ কোন্দলে একের পর এক খুন
রাজধানী ঢাকা থেকে খুলনা, মাগুরা ও নারায়ণগঞ্জে সাম্প্রতিক সময়ে যুবদলের অভ্যন্তরীণ কোন্দলে একের পর এক হামলা ও হত্যাকাণ্ড ঘটছে। কোথাও গুলি করে হত্যা, কোথাও কুপিয়ে, আবার কোথাও প্রতিপক্ষকে সরাতে খুনি ভাড়া করার অভিযোগও উঠেছে। সর্বশেষ গত শনিবার খুলনার তেরখাদায় ওয়ার্ড যুবদলের সভাপতি রামীম বিশ্বাসকে








