
সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ কুলাউড়া জংশনের ভবনগুলো
দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে মৌলভীবাজার জেলার কুলাউড়া রেলওয়ে জংশনের পুরোনো স্থাপনাগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। এসব ভবন এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। খসে পড়ছে এসব ভবনের ভারী ইটের গাঁথুনি, দরজা-জানালা, লোহা ও ইস্পাতের অ্যাঙ্গেল। ফেটে চৌচির হয়ে গেছে পাকা প্ল্যাটফর্ম। যেকোন সময় ঘটতে প





