জেলা প্রতিনিধি, রাঙামাটি

এছাড়াও ঐতিহ্যবাহী পিঠা-পুলি ও খাবার দিয়ে অতিথি আপ্যায়ন হবে মূল বিজুর দিন। এর পরের দিন পালিত হবে গজ্জাপজ্জা। এদিন বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি বাংলা নববর্ষের অনুষ্ঠানে শামিল হবে নৃ-গোষ্ঠীর মানুষ। এদিন রাঙামাটি জেলা প্রশাসন বাংলা নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করবে।

শনিবার সকাল থেকে রাঙ্গামাটি মহসিন পেট্রোল পাম্পে তেল প্রদানের কথা শুনে শত শত ক্রেতা ভিড় জমায়। এ সময় ক্রেতাদের ভিড় ঠেকাতে হিমশিম খেতে হয়। পরে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারী ম্যাজিস্ট্রেট আবু হুরাইরা আদরের দিক নির্দেশনায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এসে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়।

রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ির কলাবাগান নামক এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রধান সড়কের ওপর উল্টে যায়। এতে অন্তত ১৯ জন আহত হয়েছেন। রাঙামাটি জেনারেল হাসপাতালের আবসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর আহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গুরুত্বর একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পাহাড় কেটে কোনো ধরনের রিসোর্ট বা পর্যটন কেন্দ্র নির্মাণ বরদাশত করা হবে না। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে পর্যটনশিল্পের বিকাশ সরকার সমর্থন করে না; বরং পাহাড়ের পরিবেশ রক্ষা করে পরিবেশবান্ধব বা ‘ইকো-ট্যুরিজম’ গড়ে তোলাই লক্ষ্য হওয়া উচিত।

এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৭৪ হাজার ১৮টি। সে হিসেবে জামানত রক্ষা করতে হলে একজন প্রার্থীকে অন্তত ৩৪ হাজার ২৫২ ভোট পেতে হতো। ফলাফলে দেখা যায়, বিজয়ী প্রার্থী ছাড়া বাকি সবাই এই সীমার নিচে ভোট পেয়েছেন।

সোমবার সকালে বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে আসেন এলাকার জুমচাষি সাগা তংচংগার স্ত্রী সিনাবি তংচংগা (৬০)। সেনাবাহিনীর চিকিৎসকরা জানান, সিনাবির কিডনি ও পেটের জটিলতা বেশ গুরুতর। দুর্গম এলাকায় এ ধরনের রোগীর চিকিৎসা ঝুঁকিপূর্ণ হওয়ায় দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন ছিল।

পার্বত্য জেলা পরিষদের নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ডাকে রাঙ্গামাটিতে চলছে টানা ৩৬ ঘণ্টার হরতাল।

ইউপিডিএফ মেডিকেল ক্যাম্প শুরুর আগেই এলাকার মানুষকে ভয়ভীতি দেখায়, যাতে তারা সেনাবাহিনীর পরিচালিত এই মানবিক সেবায় অংশ না নেয়। সংগঠনের সদস্যরা নোয়া আদম, রিফিউজিপাড়া ও মইনে পাড়ায় গিয়ে ঘরে ঘরে হুমকি দেয়, ‘সেনাবাহিনীর ক্যাম্পে গেলে জরিমানা ও শাস্তি পেতে হবে।

জনসংখ্যানুপাতে শিক্ষক নিয়োগে আট সংগঠনের দেয়া ২৪ ঘণ্টা আল্টিমেটাম এর মুখে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে জেলা পরিষদ থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের নোটিশে এর কোন কারণ উল্লেখ করা হয়নি।

রাঙামাটিতে ঝড়ো হাওয়ায় পৃথক নৌকাডুবির ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে, নিখোঁজ হয়েছে দুই স্কুলছাত্র। গত মঙ্গলবার রাত ৯টার দিকে জেলার লংগদু ও নানিয়ারচর উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের আটত্রিশ জনের পর্যটকের একটি গ্রুপ বিভিন্ন পর্যটকবাহী গাড়িতে করে সাজেক যাচ্ছিল। তার মধ্যে তেরজনের একটি গ্রুপের চাঁদের গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে পাহাড়ের গভীর খাদে পড়ে যায়।

রাঙামাটির লঙ্গদূর উপজেলার ৩৫ কাঠুরিয়া হত্যাসহ পার্বত্য চট্টগ্রামের সকল গণহত্যার বিচার ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতৃবৃন্দ। মঙ্গলবার পাকুয়াখালী ট্রাজেডি দিবস উপলক্ষে রাঙামাটি শিল্পকলা একাডেমি হলে শোক সভায় এ দাবি জানানো হয়।

দীর্ঘ ৩ মাস ২ দিন নিষেধাজ্ঞা শেষে আজ রোববার রাত থেকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাশয় রাঙামাটির কাপ্তাই হ্রদে আবারও মাছ শিকার শুরু হয়েছে।

টানা বৃষ্টি ও পাহাড় থেকে নেমে আসা উজানের পানিতে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির পর্যটকদের আকর্ষণীয় ঝুলন্ত সেতু ডুবে গেছে।

ভারী বৃষ্টিপাতের কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে সাজেক ভ্রমণে যাওয়া চার শতাধিক পর্যটকসহ দুই পাশে বহু মানুষ আটকা পড়েছেন।

রাঙামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী এলাকায় পাহাড়িদের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও জেএসএস এর মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। শুক্রবার (৬ জুন) সকাল আটটা থেকে থেমে থেমে সশস্ত্র দুই গ্রুপের মধ্যে চলা গোলাগুলি শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে শুরু হচ্ছে আন্তর্জাতিক বায়োসায়েন্স কনফারেন্স ও কার্নিভ্যাল। তিন দিনব্যাপী এ উৎসবের পর্দা উঠবে আগামীকাল শুক্রবার।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বায়োসায়েন্স কনফারেন্স ও কার্নিভ্যাল।

ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত অস্ত্রের মাধ্যমে ‘ঘুম অপারেশন’ চালানোর কারণে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত। কিন্তু সরকার এই সন্ত্রাসী সংগঠনের সাথে ঐকমত্য কমিশনের মাধ্যমে আলোচনা করে তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করছে। একটি সন্ত্রাসী সংগঠনের পক্ষ থেকে স্বায়ত্ব শাসনের দাবি তুল

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় রাঙামাটিতে জেলার সকল দপ্তর প্রধান ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ভারত সীমান্তবর্তী সাজেক ইউনিয়নের শুকনাছড়া নামক এলাকা থেকে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী।

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতীয় গণমাধ্যম গুজব রটনায় চ্যাম্পিয়ন। এসব গণমাধ্যমের এখন মূল কাজ হচ্ছে গুজব ছড়ানো। দেশীয় গণমাধ্যমকে এ বিষয়ে সতর্ক থেকে সঠিক তথ্য তুলে ধরতে হবে।

ঘটনার পরপরই বিবৃতি দেন ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা। বিবৃতিতে সন্তু লারমা নেতৃত্বাধীন পিসিজেএসএসকে দায়ী করা হয়।

শিক্ষার্থীরা মনে করেন, সব তারাই করেছেন। আসলে বয়স কমতো তাই বোঝেন না। ১৫ দিনে সব করে ফেলেছেন বলে তারা মনে করেন। মূলত তারা এসেই গরম ভাত পেয়েছেন। কেননা ১৬ বছর তিল-তিল করে এ আন্দোলন গড়ে তুলেছিল বিএনপি।