তথ্যপ্রযুক্তি ডেস্ক

চাঁদের বুক চিরে সুদূর মহাকাশে এক ঐতিহাসিক সফর শেষে পৃথিবীর পথে ফিরতে শুরু করেছেন নাসার আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। মঙ্গলবার (৭ এপ্রিল) চন্দ্রপৃষ্ঠের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় নিজেদের ‘অভিভূত’ হওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন তারা।

সাধারণ স্মার্টফোনে জুম করলে ছবির ডিটেইল বা সূক্ষ্ম বিষয়গুলো ঝাপসা হয়ে যায়। ফলে শুরুতে ছবিটা সুন্দর মনে হলেও জুম করার পর আর আগের মতো পরিষ্কার থাকে না।

সব ধরনের ফোনের প্রধান সমস্যা ব্যাটারি। কারণ, সোশ্যাল মিডিয়া ও দিন-রাত ইন্টারনেট সংযোগ থাকায় ডিভাইসের চার্জ দ্রুতই ফুরিয়ে যায়। ঘুমানোর সময় ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন থাকা জরুরি। দিনের কিছুটা সময় যে কোনো ডিভাইসকে ইন্টারনেট সংযোগমুক্ত রাখা হয়।

ফেসবুকে কনটেন্ট নির্মাতাদের আকৃষ্ট করতে নতুন উদ্যোগে নির্দিষ্ট শর্ত পূরণ করলেই পাওয়া যেতে পারে সর্বোচ্চ ৩ হাজার ডলার পর্যন্ত আয়। তবে এই সুযোগ সবার জন্য নয় এবং সময়সীমাও সীমিত। তাই যারা ফেসবুককে আয়মুখী প্ল্যাটফর্ম হিসেবে দেখতে চান, তাদের জন্য এটি হতে পারে বড় এক সম্ভাবনার দরজা।

প্রযুক্তির অসংখ্য ইতিবাচক দিক থাকলেও এর অপব্যবহার অনেক সময় বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অনেক তরুণ অতিরিক্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের কারণে সময়ের অপচয় করছে এবং পড়াশোনা বা কাজের প্রতি মনোযোগ হারিয়ে ফেলছে।

বিশ্ব রাজনীতির অস্থিরতা এবং যুদ্ধ পরিস্থিতির প্রভাব এখন প্রযুক্তি শিল্পেও পড়তে শুরু করেছে। বিশেষ করে জ্বালানি তেলের মূল্য দ্রুত বেড়ে যাওয়ায় প্রযুক্তি পণ্যের উৎপাদন খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

যুদ্ধকালীন পরিস্থিতিতে বা মহড়ায় চ্যাটজিপিটি বা জেমিনাইয়ের মতো এআই মডেল মানুষের চেয়ে দ্রুত পারমাণবিক অস্ত্র ব্যবহারের মতো ধ্বংসাত্মক পথ বেছে নিচ্ছে বলে উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন নতুন এক ধরনের ভিডিও দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এসব ভিডিওতে দেখা যায় লেবু, আদা, রসুন, মধু বা বিভিন্ন ফল-সবজি মানুষের মতো কথা বলছে এবং নিজেদের স্বাস্থ্যগুণ নিয়ে পরামর্শ দিচ্ছে। অনেকেই প্রথমে এগুলোকে মজার কনটেন্ট মনে করলেও বাস্তবে এর পেছনে কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন শুধু শব্দ নয়, ইমোজির মাধ্যমেও মানুষ নিজের অনুভূতি প্রকাশ করেন। একটি ছোট ইমোজি অনেক সময় পুরো বাক্যের সমান অর্থ বহন করে। এর মধ্যে সবচেয়ে পরিচিত একটি হলো ‘থাম্বস ডাউন’ বা ইমোজি। বিশেষ করে ফেসবুকে এই ইমোজি প্রায়ই ব্যবহার করতে দেখা যায়।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ আজ ব্যক্তিগত আলাপ থেকে শুরু করে অফিসের কাজ সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন কোটি কোটি মানুষ এই অ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখছেন। কিন্তু কিছু অসতর্ক আচরণের কারণে হঠাৎ করেই আপনার অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ হয়ে যেতে পারে।

আমাদের ব্যস্ততা যত বাড়ছে, ততই প্রকট হচ্ছে ভুলে যাওয়ার সমস্যা। একটা সময় বন্ধু-স্বজনের জন্মদিন, বিবাহবার্ষিকীসহ নানা বিশেষ দিন ও মুহূর্তের কথা মনে থাকত, পাঠাতাম শুভেচ্ছা বার্তা। এখন আর সুযোগ হয় না, নানা কাজের ভিড়ে মনে থাকছে না দিনক্ষণ।

ছোট্ট একটি ভুলেই লাখ টাকার আইফোন অকেজো হয়ে যেতে পারে তাই চার্জ দেওয়ার সময় বাড়তি সতর্কতা জরুরি। বিশেষজ্ঞদের মতে, আইফোন চার্জ করতে গিয়ে অন্য স্মার্টফোনের চার্জার ব্যবহার করলে দীর্ঘমেয়াদে ক্ষতির ঝুঁকি থাকে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা উড়োজাহাজের জন্য একটি নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে, যার মাধ্যমে জ্বালানি সাশ্রয় করা সম্ভব। এই প্রযুক্তির মাধ্যমে বিমানের জ্বালানি খরচ কমবে এবং ভবিষ্যতে দ্রুতগতির বিমানে এটি ব্যবহার করা হতে পারে।

স্মার্টফোন এখন শুধু কল বা মেসেজের যন্ত্র নয়—এতে জমা থাকে ব্যক্তিগত ছবি-ভিডিও, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, ব্যাংকিং অ্যাপ ও সোশ্যাল মিডিয়ার মতো সংবেদনশীল তথ্য। ফোন হারানো বা চুরি হলে সবচেয়ে বড় ঝুঁকি এসব ডাটার নিরাপত্তা। তবে সুখবর হলো, ফোন হাতে না থাকলেও দূর থেকেই পুরো ডাটা ডিলিট করা সম্ভব।

অচেনা স্থানে যাত্রা করলে, গুগল ম্যাপ এখন প্রধান ভরসা হয়ে দাঁড়িয়েছে। তবে কাজ শেষ হলে কি লোকেশন বন্ধ করা হয়? অনেকেই লোকেশন বন্ধ করলেও গুগলের বিভিন্ন অ্যাপে কিছু না কিছু কাজ করলে সেই তথ্য গুগল সার্ভারে চলে যায়।

‘Hirdoy, get ready to vote in Bangladesh’ অর্থাৎ, ‘হৃদয়, বাংলাদেশের নির্বাচনে ভোট দিতে প্রস্তুত হোন’। হঠাৎ নির্বাচন নিয়ে এমন ফেসবুকের নিউজ ফিডে এমন বার্তা পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান ও কনটেন্ট ক্রিয়েটর হৃদয় আল মিরু।

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের অনলাইন নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি ১৪৯ মিলিয়নের বেশি লগইন তথ্য একটি উন্মুক্ত অনলাইন ডাটাবেজে পাওয়া গেছে। এর মধ্যে জিমেইল, ফেসবুকসহ নানা জনপ্রিয় সেবার অ্যাকাউন্টের তথ্য রয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে অ্যাডোবি। দীর্ঘদিনের পরিচিত টুডি অ্যানিমেশন সফটওয়্যার অ্যাডোবি অ্যানিমেট বন্ধ করে দেওয়া হচ্ছে। সোমবার অ্যাডোবি তাদের সাপোর্ট সাইটে হালনাগাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। পাশাপাশি গ্রাহকদের ইমেইল পাঠানো হয়।

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে আসছে মেটা। এই সুবিধা চালু হলে চাইলে অন্য কারও ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকা থেকে নিজেই সরে যেতে পারবেন। প্রযুক্তিবিষয়ক মাধ্যম টেকক্রাঞ্চকে মেটা জানিয়েছে, ফিচারটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলক ব্যবহারও এখনো শুরু হয়নি।

অরোরা সবসময়ই স্বপ্নদর্শীদের প্রতীক হিসেবে পরিচিত। এই ভাবনাকে কেন্দ্র করেই অপো নিয়ে এসেছে এক নতুন ডিজাইন দর্শন, যা শুধু দেখার জন্য নয়—অনুভব করার জন্য। ড্যান্সিং অরোরা ডিজাইন গতিশীলতা, রূপান্তর ও অন্তর্নিহিত দীপ্তিকে তুলে ধরতে শিগগির উন্মোচন হতে যাচ্ছে অপো রেনো ১৫ সিরিজ ফাইভজি। ফোনটি প্রযুক্তির ব্য

ডেস্কটপ কম্পিউটারের ব্যবহার ধীরে ধীরে কমে আসছে, আর তার জায়গা দখল করছে ল্যাপটপ। অফিসের কাজ, পড়াশোনা কিংবা বিনোদন প্রায় সব ক্ষেত্রেই এখন ল্যাপটপের ওপর নির্ভরতা বেড়েছে। সহজে বহনযোগ্য এবং বহুমুখী ব্যবহারের সুবিধার কারণে ল্যাপটপ হয়ে উঠেছে দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ।

২০২৬ সালের নববর্ষকে সামনে রেখে গুগল একটি বিশেষ ডুডল প্রকাশ করেছে। এ বছরের ডুডলটি নতুন সূচনা এবং ইতিবাচক আশার বার্তা বহন করে। অ্যানিমেটেড ডুডলের শুরুতে দেখা যায় ‘২০২৬’ লেখা একটি নোটবুক, পাশে একটি কলম এবং এক কাপ কফি রাখা।

প্রযুক্তি বিশ্বে ঘরের কাজকে আরও সহজ ও স্বয়ংক্রিয় করতে নতুন হোম রোবট আনতে যাচ্ছে এলজি। ‘ক্লয়েড’ নামের এই হোম রোবটটি উন্মোচন করা হবে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি প্রদর্শনী কনজ্যুমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০২৬ সালে।

সেলফি বিশ্লেষণ করে এআই বলে দেবে, তার বয়স কত আর তিনি কী ধরনের রোগে ভুগছেন। এই কাজটাই করবে এআই, যার উৎস হবে সেলফি। অবাক করা তথ্য হলেও সত্যি কিন্তু এটিই। বিশেষ এআই টুল ফেসএজ এই কাজ করবে। যে কারও সেলফি বিশ্লেষণ করে বলে দেবে, তার বয়স আনুমানিক কত আর তিনি কী ধরনের রোগে ভুগছেন।

ওয়ানপ্লাস ওয়াচ লাইট-এর স্বাস্থ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে হৃদস্পন্দন পর্যবেক্ষণ, রক্তের অক্সিজেন ট্র্যাকিং, কব্জির তাপমাত্রা পরিমাপ, চাপ পর্যবেক্ষণ, ঘুম ট্র্যাকিং এবং শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম। ঘুম ট্র্যাকিং গভীর ঘুম, হালকা ঘুম, আরইএম ঘুম, জাগ্রত সময়, শ্বাস-প্রশ্বাসের হার।

২০২৫ সালে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ প্রতিদিন গুগলে যা খুঁজেছেন, তার মধ্য থেকে স্পষ্টভাবে উঠে এসেছে কয়েকটি বিষয়। বিনোদন থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা, দৈনন্দিন প্রয়োজনীয় তথ্য ও বৈশ্বিক ঘটনা সব মিলিয়ে ২০২৫ সালের সার্চ ট্রেন্ড আমাদের ডিজিটাল জীবনের বাস্তব চিত্র তুলে ধরেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ চ্যাটজিপিটি একটি বড় মাইলফলক অর্জন করেছে। অ্যাপটি যুক্তরাষ্ট্রে সর্বাধিক ডাউনলোড করা বিনামূল্যের আইফোন অ্যাপ হিসেবে ১ নম্বরে উঠে এসেছে।অ্যাপল ২০২৫ সালের অ্যাপ স্টোর চার্ট প্রকাশ করেছে।

ঘরে বসেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদান কিংবা স্টিকার বিক্রি করে ভালো আয় করা যায়। এজন্য প্রয়োজন শুধুমাত্র একটি স্মার্টফোন এবং একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এ বিষয়ক একটি প্রতিবেদন সম্প্রতি ফ্রি-ক্যাশ প্রকাশ করেছে। তাহলে জেনে নেওয়া যাক, হোয়াটসঅ্যাপ থেকে আয় করার কিছু উপায়।

বছরের পর বছর ‘মেটাভার্স’ নিয়ে ব্যস্ত ছিল প্রতিষ্ঠানটি। তবে ব্যয় কমানো ও আগ্রহ কমে যাওয়ার পর নতুন দিক নির্দেশনায় ফিরছে তারা। ফেসবুক এখনও বিশ্বের অগণিত মানুষের হাতে থাকা একটি অ্যাপ। যদিও যুক্তরাষ্ট্রসহ কিছু বাজারে ব্যবহারকারীর প্রবৃদ্ধি থমকে গেছে।

প্রযুক্তি প্রতিষ্ঠান এইচপি আগামী তিন বছরের মধ্যে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ে যাচ্ছে। কোম্পানিটি জানিয়েছে, ২০২৮ অর্থবছরের মধ্যে বিশ্বজুড়ে ৪ হাজার থেকে ৬ হাজার কর্মী ছাঁটাই করা হবে।একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগের প্রস্তুতিও চলছে।

গুগলের জেমিনাই এআই চালিত রিডিং টুল টেক্সটকে মানুষের মতো কণ্ঠে পড়ে শোনাবে। প্রুফ রিডিং, মাল্টিটাস্কিং, দৃষ্টিপ্রতিবন্ধী বা পাঠে অনাগ্রহী ব্যবহারকারীদের জন্য এটি বিশেষ সহায়ক হবে বলে জানিয়েছে গুগল। সম্পাদনার জন্য ডকুমেন্টের ভেতরেই অডিও বাটন যুক্ত করা যাবে, ফলে পাঠকরা এক ক্লিকেই টেক্সট শুনতে পাবেন।

স্মার্টফোন এখন অজান্তেই আপনার অবস্থান, কথোপকথন, সার্চ হিস্ট্রি এবং অনলাইন অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারে। আর সেই ডেটার ওপর ভিত্তি করেই দেখানো হয় টার্গেটেড বিজ্ঞাপন, সাজেস্টেড রিলস বা ভিডিও। ফলে ব্যক্তিগত গোপনীয়তা হুমকির মুখে পড়ে।

বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের বায়োইনফরমেটিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজন শিক্ষার্থীর প্রচেষ্টায় তৈরি হয়েছে ‘এক্সাম হল ফাইন্ডার’ ওয়েব অ্যাপ। এটি মূলত ভর্তি পরীক্ষার্থীদের হল খুঁজে বের করার কাজ সহজ করে দেয়।

ব্যবহারকারী যে টপিক ঠিক করে দেবেন, ইউটিউব সে অনুসারে সাজেশন সাজাবে এবং ভবিষ্যতে সেই ধরনের কনটেন্টকে অগ্রাধিকার দেবে। এতে আর অবাঞ্ছিত ভিডিও স্ক্রলে সময় নষ্ট হবে না। এমনই নতুন এক ফিচার আনছে ইউটিউব। এর মাধ্যমে ইউটিউব ব্যবহারকারীদের দীর্ঘদিনের একটি অভিযোগের অবসান হবে।

হার্ডওয়্যার ও সফটওয়্যারের ক্ষেত্রে সমৃদ্ধ মানের পাশাপাশি, ব্যবহারকারীর অভিজ্ঞতাকে সুরক্ষিত রাখতে ১৬ নভেম্বর সম্পূর্ণ টেকনোলজি স্যুট অ্যাপেক্স গার্ড নিয়ে আসার ঘোষণা দিয়েছে অপো। স্মার্টফোন থেকে ক্রেতারা যা আশা করে তার সবই নতুন এই ধারণার মাধ্যমে নিয়ে আসা হয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে।

প্রতিদিন অসংখ্য ছবি, ভিডিও ও অডিও ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায়। এদের অনেকটাই এমনভাবে তৈরি করা হয় যে প্রথম দেখায় সত্যি বলে মনে হয়, আর সেই সুযোগেই ছড়িয়ে পড়ে ভুয়া তথ্য। কৃত্রিম বুদ্ধিমত্তা সহজলভ্য হওয়ায় এখন নকল কনটেন্ট বানানো অনেক সহজ। তাই আসল–নকল আলাদা চিনতে পারা অত্যন্ত জরুরি।

প্রতিদিন কোটি কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। সেই জনপ্রিয় অ্যাপেই এবার আসছে আরও গোপনীয়তার সুবিধা। হোয়াটসঅ্যাপ এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, অনেকের ব্যক্তিগত ও পেশাদার জীবনের অবিচ্ছেদ্য অংশ।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল উৎক্ষেপণ কেন্দ্র থেকে নাসার দুটি মহাকাশযান পেটে নিয়ে মঙ্গলের উদ্দেশে ব্লু অরিজিন সফলভাবে নিউ গ্লেন বুস্টার রকেট উৎক্ষেপণ করে। সেই সঙ্গে নতুন ইতিহাস গড়ল ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিন।

শীতকালে গোসল কিংবা খাওয়ার পানি গরম করার ঝামেলা থেকে রেহাই মেলে একটি গিজার থাকলে। বাসাবাড়িতে শীতের সময় সবচেয়ে বেশি যে গ্যাজেটটি কাজে লাগে সেটি হচ্ছে গিজার। তবে গিজার ব্যবহারে নানান সমস্যা দেখা দিতে পারে। সেইসঙ্গে বাড়ছে বিদ্যুৎ বিল।

ফোন ব্যবহার করতে করতে এক সময় অ্যাপ খুলতে সময় নিচ্ছে, ভিডিও ল্যাগ করছে বা গেম খেলার সময় হ্যাং হয়ে যাচ্ছে। ফোন স্লো হয়ে গেছে। খুব সাধারণ কিছু পরিবর্তন করলেই আপনার ফোন আগের চেয়ে অনেক দ্রুত কাজ করতে পারে।

স্মার্টফোনপ্রেমীদের জন্য ইনফিনিক্স নিয়ে এসেছে নতুন এক উৎসবের উপলক্ষ। কোম্পানিটি ঘোষণা করেছে মাসব্যাপী ‘উইন্টার ডিলস’ ক্যাম্পেইন, যেখানে নির্দিষ্ট স্মার্টফোন কেনার সঙ্গে থাকছে দারুণ সব পুরস্কার জিতে নেওয়ার সুযোগ।

বর্তমানে নতুন আপডেটের মাধ্যমে এখন ব্যবহারকারীর আরও ব্যক্তিগত ও গোপন তথ্যে প্রবেশ করতে পারবে জেমিনি। সব ইমেইল ও ডকুমেন্ট পড়তে পারবে মার্কিন সার্চ জায়ান্ট গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট জেমিনি।

এখন কর্পোরেট দুনিয়ার বড় আলোচ্য বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কি সত্যিই মানুষের চাকরি কেড়ে নিচ্ছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ২০২২ সালের পর থেকে যেসব পেশায় এআই ব্যবহারের হার বেশি, সেসব ক্ষেত্রে বেকারত্বও বেড়েছে।

গুগল তাদের জনপ্রিয় ব্রাউজার ক্রোমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ করে তুলছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন থেকে মোবাইল ব্যবহারকারীরা নতুন করে যোগ হওয়া একটি শর্টকাট বাটনের মাধ্যমে সরাসরি ‘এআই মোড’-এ প্রবেশ করতে পারবেন।

ঘোরাঘুরি হোক বা নিজ শহরেই রাস্তা খোঁজা গুগল ম্যাপ এখন আমাদের দৈনন্দিন সঙ্গী। শুধু পথনির্দেশ নয়, এই অ্যাপে এমন কিছু সুবিধা আছে যা জানলে যাত্রা হবে আরও সহজ, দ্রুত ও নিরাপদ। অনেকেই এসব ফিচার সম্পর্কে জানেন না, অথচ ব্যবহার করলে সময় ও ঝামেলা দুটোই কমে যাবে।

ভ্রমণপ্রেমীদের জন্য ভিভোর নতুন স্মার্টফোন ভি৬০—এমনটাই দাবি কোম্পানিটির। ভিভো জানাচ্ছে, প্রফেশনাল ট্রাভেল পোর্ট্রেট, শক্তিশালী প্রসেসর এবং ম্যাসিভ ব্যাটারি রয়েছে। এর থার্ড জেনারেশন অরা লাইট, সনি আইএমএক্স৮৮২ সেন্সরের ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও এআই মাস্টার এইচডি অ্যালগরিদমের সমন্বয়ে যেকোনো জায়গায় যেকোনো

নিবন্ধনবিহীন বা আন অফিসিয়াল মোবাইল ফোন আগামী ১৬ ডিসেম্বর থেকে বন্ধ করে দেওয়া হবে। বিজয় দিবস থেকে চালু হচ্ছে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ বা এনইআইআর, যার মাধ্যমে প্রত্যেকটি মোবাইল ফোনকে নিবন্ধনের আওতায় আনা হবে।

এখন সবার নিত্যসঙ্গী স্মার্ট গ্যাজেট। সেটি হোক স্মার্টফোন কিংবা স্মার্টওয়াচ। কেনার সময় সবার আগে যেটি দেখেন সেটি হচ্ছে কতক্ষণ চার্জ থাকবে। ব্যাটারি কত এমএএইচ। কারণ গ্যাজেট ব্যবহার করলেও চার্জ দিতে ভুলে যান বেশিরভাগ মানুষ।

দেশে মোবাইল ইন্টারনেটের পাশাপাশি ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন বেশ জনপ্রিয়। যা সচরাচর ওয়াইফাই কানেকশন হিসেবে পরিচিত। কিন্তু, ওয়াইফাই কানেকশন নিরাপদ রাখা নিয়ে মোটেই সচেতন নয় ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যবহারকারীরা।

অবসর কাটানোর প্রধান সঙ্গী স্মার্টফোনের ইউটিউব অ্যাপটি। কিন্তু নিয়মিত ভিডিও দেখার ফলে অনেকের মোবাইল ডেটা দ্রুত ফুরিয়ে যায়। বিশেষ করে যারা সীমিত ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করেন, তাদের জন্য এটি বড় সমস্যা। তবে কিছু ছোট্ট সেটিংস বদল করলেই ইউটিউবে ভিডিও উপভোগ করতে পারেন কম ডেটা খরচে ও বিনা চিন্তায়।