বিশেষ প্রতিনিধি, কলকাতা

ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনকে ঘিরে খাদ্যাভ্যাসের প্রশ্নে রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে । আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে গরুর মাংস খাওয়া বন্ধ করা হবে। তার এ বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ভারতের সংসদে নারী সংরক্ষণ ও লোকসভায় আসন বৃদ্ধিসংক্রান্ত ১৩১তম সংবিধান সংশোধনী বিল লোকসভায় ভোটাভুটিতে পাস করাতে পারল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। যদিও তারা প্রবল উৎসাহে নারী আসন সংরক্ষণের বিল এনেছিল।

পশ্চিমবঙ্গে ভোটের আগে শেখ হাসিনাকে নিয়ে বিতর্কের পারদ চড়ছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবারই কেন্দ্র সরকারকে বিভিন্ন ইস্যুতে বিদ্ধ করছেন। গতকাল শুক্রবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি।

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট দেশজুড়ে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দিল্লি রয়েছেন তিনি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার তাকে ফেরত পাঠানোর দাবি জানানো হলেও তা প্রত্যাখ্যান করে আসছে নয়াদিল্লি

ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় মুর্শিদাবাদ জেলায় ব্যাপকসংখ্যক নাম বাদ পড়ার ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্য। প্রায় ২০ লাখ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগের মধ্যে নবাব বংশের শতাধিক সদস্যের নাম তালিকা থেকে বাদ যাওয়ায় বিষয়টি আরো আলোচনায় এসেছে।

বাংলাদেশের যশোর ও খুলনা অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করার হুমকি দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এ জন্য তিনি বাংলাদেশি হিন্দুদের সহায়তা চেয়েছেন।

এদিকে নির্বাচনকে সামনে রেখে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও আলোচনা চলছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। তবে বিরোধী পক্ষের কিছু অংশ এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন এবং নির্বাচনের ফলাফল নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট বুদ্ধিজীবী জহর সরকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ তুলে ধরেছেন। দীর্ঘদিনের অভিজ্ঞ এই কূটনীতিক মনে করেন, দিল্লির উচিত এখন ধৈর্য ধরে ঢাকার সঙ্গে পুরোনো বন্ধুত্ব নতুন করে ঝালাই করে নেওয়া। ভারতের উচিত হবে না

ভারতের কলকাতার বুকে আয়োজিত এক অনুষ্ঠানে সুদূর প্রবাস থেকে ভার্চুয়ালি ভেসে এলো সজীব ওয়াজেদ জয়ের কণ্ঠস্বর। গতকাল সোমবার বিজেপিঘনিষ্ঠ সাংস্কৃতিক মঞ্চ ‘খোলা হাওয়া’ আয়োজিত এক বই প্রকাশ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র।

ভারতে চলতি বছর শিল্প, সাহিত্য ও সমাজসেবার ক্ষেত্রে মোট ১৩৩ জন কৃতী ব্যক্তিত্বকে পদ্ম নাগরিক সম্মানে ভূষিত করা হয়েছে, যার মধ্যে মুসলিম ব্যক্তিত্বদের অসামান্য অবদান বিশেষভাবে নজর কেড়েছে। যদিও তা সংখ্যায় মাত্র পাঁচ।

কলকাতার নিউ টাউনের বিলাসবহুল ফ্ল্যাটের চার দেয়ালের মাঝে এখন আর রাজনীতির মাঠ কাঁপানো সেই দাপট নেই, নেই ‘খেলা হবে’ বলে হুংকার ছাড়ার চেনা মেজাজ। আছে শুধু গুমোট দীর্ঘশ্বাস আর অনিশ্চয়তার চোরাবালি। আওয়ামী লীগের দাপুটে নেতা ওবায়দুল কাদের এখন স্বদেশের মাটিতে ফেরার জন্য ব্যাকুল।

বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো বিশ্লেষণ করলে একটি সুস্পষ্ট ও একপাক্ষিক রাজনৈতিক বয়ান লক্ষ করা যায়। এসব প্রতিবেদনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য রাজনৈতিক উত্থানকে আন্তর্জাতিক অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকি হিসেবে তুলে ধরার প্রবণতা দেখা যাচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদককে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

ভারতের আসাম রাজ্যে বিদেশি শনাক্তকরণের নামে গত তিন মাসে প্রায় দুই হাজার ভারতীয়কে বাংলাদেশে ‘পুশ ইন’ করা হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ তথ্য জানিয়েছেন। ফরেনার্স ট্রাইব্যুনালের রায়ে কাউকে অবৈধ বিদেশি ঘোষণা করা হলে দ্রুত সীমান্ত পার করে দেওয়ার নতুন নীতির ফলেই এই বহিষ্কার কার্যক্রম জোরদা

ভারতের উত্তর প্রদেশের সম্ভলের মহল্লা কোট এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এখানকার ঐতিহাসিক শাহী জামে মসজিদের কাছে কবরস্থানের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে জেলা প্রশাসন ২২টি বাড়ি ও দোকান ভেঙে ফেলার নোটিশ জারি করেছে। কবরস্থানের জমিকে সরকারি জমি বলা হচ্ছে।

খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতেও নেমে এসেছে শোকের ছায়া। বাংলাদেশের তিনবারের এ প্রধানমন্ত্রীর জন্ম হয়েছিল জলপাইগুড়ির নয়াবস্তি পাড়ায়। তার মৃত্যুতে এখন শোকার্ত নয়াবস্তি পাড়ার মানুষ। সেখানকার মানুষের কাছে তিনি মূলত পুতুল নামে পরিচিত ছিলেন।

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে বারবার উত্তেজনা ছড়াচ্ছে নয়াদিল্লি। অথচ খোদ ভারতেই একের পর এক মুসলিম, খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্ম ও বর্ণের ক্ষুদ্র গোষ্ঠীর মানুষদের নির্যাতন, হেনস্তা ও অধিকার হরণের ঘটনা ঘটছে।

পশ্চিমবঙ্গে বিদ্যুৎ গতিতে বাড়ছে ‘বাংলাদেশ বিদ্বেষ’-এর ঝড়। বিশেষ করে সীমান্তে উত্তেজনার আবহে বিজেপি নেতারা যে ভাষা ব্যবহার করছেন, তা দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে ক্ষতিকর বলে অভিযোগ উঠছে।

জুম্মার নামাজের দিনে উগ্র হিন্দুত্ববাদের এক নতুন চেহারা দেখল কলকাতা। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের দীপু দাসের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে হিন্দুদের গর্জনে কেঁপে উঠল বেকবাগান সংলগ্ন বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সংলগ্ন চত্বর।

বাংলাদেশ নিয়ে উত্তেজনার আবহে বিজেপি নেতাদের আক্রমণাত্মক মন্তব্যে ফের বিতর্ক বাড়ছে। সীমান্তে উত্তেজনা ও সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবাদ জানাতে ভারতের হিন্দুত্ববাদী দলটির নেতারা যে ভাষা ব্যবহার করছেন, তা দায়িত্বজ্ঞানহীন ও দুদেশের সম্পর্কের ক্ষেত্রে ক্ষতিকর বলে জানিয়েছে সচেতন মহল।

বিপিন কুমারের শরীরে বিদ্ধ হওয়া দুটি গুলিই তার নিজস্ব সার্ভিস রাইফেল থেকে ছোঁড়া হয়েছে। এটি কি কোনো দুর্ঘটনা নাকি ব্যক্তিগত কোনো কারণে আত্মহত্যার চেষ্টা, তা নিয়ে বিএসএফ-এর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। দিল্লি থেকেও কোনো বিবৃতি জানিয়ে বিষয়টি স্পষ্ট জানানো হয়নি।

কলকাতার বুকে বাংলাদেশের বইয়ের কিছু আউটলেট সম্প্রতি খোলা হলেও, তা পাঠকের তৃষ্ণা মেটাতে যথেষ্ট নয়। বিশেষ করে গবেষক ও পাঠকদের একটা বড় অংশ, যারা মৌলিক গবেষণাগ্রন্থ এবং ইসলামি সাহিত্যের খোঁজে বাংলাদেশ বইমেলার ওপর নির্ভর করতেন, তারা আজ গভীর শূন্যতা অনুভব করছেন।

ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিমবিরোধী প্রচার ক্রমেই বাড়ছে। সম্প্রতি ভাইরাল একটি ফুটেজে দেখা গেছে, অরুণাচল প্রদেশের আদিবাসী যুব সংগঠনের নেতারা মুসলিম আলেমদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। এ উদ্বেগজনক ঘটনা সমাজে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে এবার খোদ ভারতেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এতদিন বিষয়টি কূটনৈতিক মহলে সীমাবদ্ধ থাকলেও এখন জাতীয় রাজনীতিতেই ‘হাসিনা হঠাও’ ইস্যু গরম হয়ে উঠেছে।

ফাঁসির সাজা শুনে তার নিজ দেশে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হলেও প্রতিবেশী দেশের রাজধানী নয়াদিল্লি ও কলকাতার প্রশাসন এবং পলাতক আওয়ামী লীগ নেতারা হতাশ। ট্রাইব্যুনালটি হাসিনারই বানানো হলেও এটাকে ‘ক্যাঙ্গারু কোর্ট’ আখ্যা দিলেন এখানকার বুদ্ধিজীবীরা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামী ১৩ নভেম্বর বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা করার কথা রয়েছে। ওইদিনই ঢাকা ও বাংলাদেশে বড়সড় গোলমালের ছক কষছেন নিউ টাউনে পলাতক আওয়ামী লীগ নেতারা।

দেশে থাকা সন্ত্রাসী, টোকাই, তরুণদের অর্থ দিয়ে এ কাজে লাগাতে চাচ্ছেন তারা। এ নিয়ে তারা ছকও কষে ফেলেছেন। তবে এখানেও আওয়ামী লীগ দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একপক্ষ বলছে, ১৩ তারিখেই তারা ব্যাপক সহিংসতার মাধ্যমে ক্ষমতায় ফিরতে চায়। অন্যপক্ষ চায় গণতান্ত্রিক উপায়ে ধীরে ধীরে কাজ করতে। মানুষ যখন আওয়ামী লীগের

ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) বা বিশেষভাবে হালনাগাদ করছে পশ্চিমবঙ্গসহ ভারতের ১২টি রাজ্য প্রশাসন। ইতোমধ্যে শুরু হয়েছে ফর্ম বিলির কাজ। বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠছে, আছে ধোঁয়াশাও। বিশেষ করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বাঙালিপাড়ায়। এরই মধ্যে নাগরিকত্ব হারানোর ভয়ে বেশ কয়েকজনের আত্মহত

পানিহাটি, টিটাগড়, ইলামবাজার ও পূর্ব বর্ধমানের জামালপুরের পর এবার হুগলির ডানকুনিতে এসআইআর আতঙ্কে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। জানা গেছে, মৃতের নাম হাসিনা বেগম (৬০)। ওই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণগঞ্জ ব্লকের মাটিয়ারী বানপুরে একটি কর্মসূচিতে রানাঘাটের এ এমপি বলেন, ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে ভারত ও বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া খুলে দেওয়া হবে। আগেও এক ছিল বাংলা, ফের এক হয়ে যাবে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করে সম্প্রতি যে মন্তব্য করেছেন, তাতে স্পষ্ট দিকনির্দেশনার অভাবে হতাশ হয়ে পড়েছেন কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ইন্টারভিউয়ে নেত্রীর মন্তব্যে দলের ভবিষ্যৎ কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। নেত্রীর মন্তব্যে ‘হুং

কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগ নেতারা শিগগির চা চক্রে মিলিত হচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এতে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের।

ভারতের মধ্যপ্রদেশে গত সপ্তাহে বিষপান করে আত্মহত্যা করেন মদন নামের এক কৃষক (৪০)। দিবল গ্রামের বাসিন্দা মদন কৃষিকাজের জন্য ধার করে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। এছাড়া মেয়েকে বিয়ে দেওয়া নিয়েও উদ্বেগে ছিলেন তিনি।

হচ্ছে মুসলিমদের। পৌরাণিক কাহিনির ভিলেন চরিত্রগুলোতে ইসলাম ধর্মের অনুসারীদের চিত্রিত করার এবার এক ‘নয়া ট্রেন্ড’ চালু করেছে গেরুয়া শিবির বা উগ্র হিন্দুত্ববাদীরা। প্রতিবেশী দেশের সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে ‘অসুর’ হিসেবে দেখানো হয়েছিল পূজামণ্ডপে। তা নিয়ে বেশ বিতর্কও হয়েছিল।

সারা দেশ থেকে সহজে কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার জন্য সম্প্রতি বারাণসীতে একটি চার লেনের রাস্তা প্রশস্তকরণ ও সৌন্দর্যবর্ধনের প্রকল্প হাতে নেয় ভারতের উত্তরপ্রদেশ সরকার।

ভারী বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসে পথ ভুলে ভারতীয় জলসীমায় ঢুকে পড়লে বাংলাদেশি দুটি মাছ ধরার ট্রলারকে আটক করে দেশটির উপকূল রক্ষীবাহিনী। অনিচ্ছাকৃতভাবে ভারতীয় জলসীমায় প্রবেশ করা এই ট্রলারের ১৩ জন বাংলাদেশি জেলেকেও আটক করে তারা।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ‘আবার মহান করে তোলার’ আহ্বান জানিয়ে টিপ্রা মোথা পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মা একটি বিতর্কিত প্রস্তাব দিয়েছেন। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে।

চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ভারতে থেকে একের পর উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক এ সরকারপ্রধান। প্রায় সময়ই ‘বাংলাদেশে ঢুকে পড়বেন’ বলে নেতাকর্মীদের আশ্বাস দিয়ে

ভারতের রাজনীতিতে অত্যন্ত স্পর্শকাতর শক্তি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসীন থাকলেও মূলত দেশ চলে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনটির ইশারায়।

জুলাই বিপ্লবের পর সেই চিত্র পাল্টে গেছে। মুখ ফিরিয়ে নিয়েছেন বাংলাদেশিরা। তাদের গন্তব্য এখন পাকিস্তান, মালয়েশিয়া ও চীন। এতে বিপাকে পড়ে ভারতের পর্যটনশিল্প। একই কায়দায় নেপালের পটপরিবর্তন হওয়ায় মড়ার ওপর খাঁড়ার ঘা পড়েছে।

ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের বিজয় ভারতের কলকাতার বুদ্ধিজীবী মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এখানকার কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক এবং লেখকদের মন্তব্যে উদ্বেগ ও হতাশা স্পষ্ট।

কলকাতা লেদার কমপ্লেক্স বা বানতলায় এক সময় ব্যাপক কর্মব্যস্ততা ছিল। পণ্যবাহী ট্রাকের হর্নের শব্দ ও শ্রমিকদের হাঁকডাকে মুখর থাকত ভারতের এই অন্যতম চামড়া হাব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়তি শুল্কারোপের পর এখানে নেমে এসেছে বিপর্যয়, এখন শুধুই নীরবতা।

ভারতের নিরাপত্তা নিয়ে চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে গোপন তথ্য পাচারের অভিযোগ উঠেছে সিআরপিএফের এএসআই মোতিরাম জাটের বিরুদ্ধে।

ওয়াইসি বলেন, “প্রতিবেশী দেশের বিতাড়িত নেত্রীকে আমরা কেন আশ্রয় দিয়েছি? আগে তাকে ফেরত পাঠান বাংলাদেশে। তিনি তো বাংলাদেশি, তাই না? ভারত সরকারের উচিত বাংলাদেশে যে জনপ্রিয় আন্দোলন হয়েছে তাকে স্বীকৃতি দেওয়া এবং বর্তমান বাংলাদেশের সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা।”

কলকাতায় এবার বাংলাদেশি ও রোহিঙ্গা তকমা দিয়ে বাঙালি মুসলিম শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। ঐতিহাসিক কারমাইকেল হোস্টেলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী বুধবার রাতে শিয়ালদহের শিশির মার্কেটে গেলে এই ঘটনা ঘটে।

বিজেপি সরকারের প্ররোচনায় বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর আক্রমণ অব্যাহত রয়েছে। অন্য রাজ্যে কাজে গিয়ে হেনস্তার মুখে পড়তে হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের। এই অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতিতে। বাঙালি মানেই ‘বিদেশি’ এমন ধারণা পোষণ করছে এসব রাজ্যের সরকারগুলো।

দেখতে দেখতে এক বছর পার হয়ে গেল ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের। এর মধ্য দিয়ে বাংলাদেশের ১৫ বছরের একচ্ছত্র শাসনের অবসান ঘটিয়েছিল ছাত্র-জনতা। গত বছরের জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন এক পর্যায়ে ‘এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি’ স্লোগানে পরিণত হয়।

কলকাতার নিউটাউন গত এক বছরে পলাতক আওয়ামী লীগ নেতাদের স্থায়ী আশ্রয়স্থলে পরিণত হয়েছে। আওয়ামী সরকারের পতনের পর বিভিন্ন কারণে দেশ ছেড়ে আসা এসব নেতা এখন এই এলাকায় কেবল সাময়িকভাবেই থাকছেন না, বরং অনেকেই সপরিবারে স্থায়ীভাবে আস্তানা গেড়েছেন।

ভারতে বাংলাভাষী হওয়ায় লোকজনকে ধরে নির্যাতন ও সীমান্ত পার করে দেওয়ার সমালোচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পুলিশ বলেছে, কার্টুনে প্রধানমন্ত্রী এবং আর এস এসের অপমান করা হয়েছে। মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি সুবোধ অভয়ঙ্কর বলেছেন, সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে বলে তার অপব্যবহার করলে ফল ভুগতে হবে। মালবিয়া তাই করেছেন।