শাহ আলম শফি, কুমিল্লা (দক্ষিণ)

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে প্রতিদিন ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই শুরু হয় এক দুধের হাট। খামারি ও পাইকারি ব্যবসায়ীদের সরব উপস্থিতিতে মুখর এ বাজারটির সময়কাল মাত্র দেড় ঘণ্টা। কিন্ত এর আর্থিক লেনদেন প্রচুর।

জনবল ও অর্থ বরাদ্দসহ নানা সংকটে কুমিল্লায় মুখ থুবড়ে পড়েছে রেশম উৎপাদন। রেশম চাষ ও উৎপাদন দীর্ঘদিনেও লাভজনক করা যাচ্ছে না। এতে ঘুরে দাঁড়াতে পারছে না এ শিল্প। বরং দিনদিনই এ শিল্পের দৈন্যদশা বাড়ছে।

কুমিল্লার গোমতী নদীর তীরে ও ফসলি জমিতে রাতের আঁধারে চলছে মাটি লুটের মহোৎসব। মাটিখেকোরা নদীর ও ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি করে দিচ্ছে। এতে করে একদিকে পরিবেশ বিপর্যয় ঘটছে অন্যদিকে ফসলি জমি হারাচ্ছে কৃষক।

আওয়ামী সরকারের পতনের এক বছর পরও কুমিল্লায় বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন ৩৩ ইউপি চেয়ারম্যান ।

কুমিল্লার কৃষি ও ব্যবসাসমৃদ্ধ উপজেলা বরুড়া। জেলা সদর থেকে ২৬ কিলোমিটার দূরে একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে বরুড়া সংসদীয় আসন। জেলার এ আসনটি একসময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।