সংসদ রিপোর্টার

মহানবী (সা.)–কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আইন পাসের দাবি করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য (মাদারীপুর-১) আসনের সাইদ উদ্দিন আহমাদ হানজালা। একই সঙ্গে তিনি নবী (স.) যারা শেষ নবী মানে না তাদের অমুসলিম ঘোষণা করতে আইন পাসের দাবি করেছেন।

ভারতের টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আমরা নিজেরাই সর্বনাশ ডেকে এনেছিলাম। বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্ব চলাকালে সিলেট-৩ আসনের বিএনপি দলীয় সদস্য আব্দুল মালিকের এক সম্পূরক প্রশ্নের পর স্পিকার এ মন্তব্য করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংরক্ষিত সমন্বিত তালিকা অনুযায়ী বর্তমানে দেশে ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুর লক্ষ্যে বিভিন্ন এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

প্রধানমন্ত্রী জানান, ইউরোপের বিভিন্ন দেশ যেমন- সার্বিয়া, গ্রীস, নর্থ মেডিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল, রাশিয়া ইত্যাদি নতুন দেশসমূহে বিকল্প শ্রম বাজার সম্পসারণে দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের বাইরে কর্মী নিয়োগকারী বিভিন্ন দেশের সাথে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুই সংসদ সদস্যর শপথ রোববার। দুপুর ১২টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাদের শপথ বাক্য পাঠ করাবেন

অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বৈধকরণের কাজ শেষ করেছে জাতীয় সংসদ। ফ্যাসিস্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও জুলাইযোদ্ধাদের দায়মুক্তিসহ ১১৩টি অধ্যাদেশকে ৮৭টি বিল পাসের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে। চারটি পৃথক বিল পাসের মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশনসহ সাতটি অধ্যাদেশ বাতিল করা হয়েছে।

বিশেষ কমিটির সিদ্ধান্ত এড়িয়ে শুক্রবার সংশোধিত আকারে জুলাই স্মৃতি জাদুঘর বিল পাসের সূত্র ধরে জাতীয় সংসদে সরকারি দল ও বিরোধী দলের দীর্ঘ বাহাস হয়েছে। একপর্যায়ে রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে বিরোধীদল সংসদ থেকে ওয়াকআউট করে।

গণভবন এবং ‘আয়নাঘর’ খ্যাত গোপন কারাগারগুলোকে জাদুঘর হিসেবে সংরক্ষণের অধ্যাদেশ সংশোধন করে জাতীয় সংসদে পাস করা হয়েছে। শুক্রবার বিল পাসের শেষ মুহূর্তে সরকারি দলের সদেস্যর প্রস্তাবে সংশোধনী হওয়ায় সরকারি দলের বিরুদ্ধে সমঝোতা ভঙ্গের অভিযোগ করে বিরোধীদল ওয়াকআউট করে।

সরকারি দলের বিরুদ্ধে সমাঝোতা ভঙ্গের অভিযোগ তুলেছে বিরোধী দল। জুলাই স্মৃতি জাদুঘর বিল পাসের ক্ষেত্রে সমঝোতা ভঙ্গের অভিযোগ তুলে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকারি দলের সদস্যের প্রস্তাবে সমঝোতা ভঙ্গ করে ছলচাতুরি করে এই বিল পাস হয়েছে। সরকার দলীয়করণের জন্য বিল পাসের আধঘন্টা আগে নোটিশ দিয়ে এই স

সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। শুক্রকার সন্ধ্যা ৭টা ৩৫ এর দিকে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দল ওয়াকআউট করেন।

জাতীয় সংসদে দেশের সার্বিক অর্থনৈতিক চিত্র তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার তার দেওয়া বিবৃতিতে আর্থিক খাতে বিগত ফ্যাসিস্ট সরকারের নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির চিত্র উঠে আসে। বিদায়ি অন্তর্বর্তী সরকারের সময়কালের আর্থিক খাতের চিত্রও বর্ণনা করেন অর্থমন্ত্রী।

বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন শেখ হাসিনার সময়কার অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হিসাবে ঘোষণার দাবি জানিয়েছিল বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগ তুলে সংসদে সমালোচনা করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। তারা বলছেন, নির্বাচন নিয়ে মানুষের বিশ্বাসের জায়গা নষ্ট হয়ে গেলে সরকারের ভিত নড়ে উঠবে। বিরোধী দলকে ভোট বর্জনের পুরানো রেওয়াজ থেকে সরে আসার অনুরোধ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

‘গণবিরোধী’ বিল পাসের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার কিছুক্ষণ আগে বিরোধীদল ওয়াকআউট করেন। এনিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদল তৃতীয়বারের মত ওয়াকআউট করেছে বিরোধীদল।

সংসদ এলাকায় ‘জঙ্গি এমপি’ বলে অপবাদ দেওয়ার অভিযোগ তুলে জাতীয় সংসদে বিশেষ অধিকারের নোটিশ দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের সংসদ সদস্য সাইদউদ্দিন আহমদ হানজালা। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৃহস্পতিবার অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে বিষয়টি উত্থাপিত হয়। এরপর নোটিশটি উপস্থাপন করেন হানজালা। স্

বিলের ওপর আলোচনায় সময় কম দেওয়ার জন্য সংসদে ক্ষোভ প্রকাশ করলেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। সরকারি দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বিল উত্থাপনকারীদের আনলিমিটেড সময় দেওয়া হলেও তাদেরকে দুই মিনিট করে সময় দেওয়া হচ্ছে। এতে তারা বিলের বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে পারছেন না। আলোচনা করতে না পারলে সংসদে

বিরোধী দলের আপত্তির মুখে জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বৃহস্পতিবারের বৈঠকে আইনমন্ত্রী আসাদুজ্জামান বিলটি উত্থাপন করলে তা পাস হয়। এর আগে এনসিপির সংসদ সদস্য (কুমিল্লা-৪) হাসনাত আবদুল্লাহর আপত্তি কণ্ঠভোটে নাকচ হয়। এ

বাংলাদেশে রেলওয়ের অধীনে এই বছর ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে জামায়াতের এমপি ইলিয়াস মোল্লা ও রুহুল আমিনের পৃথক পৃথক প্রশ্নের জবাবে একথা জানান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেছেন, আমরা পার্লামেন্টে এসে শুনি, দেশে তেলের কোনো অভাব নেই। পার্লামেন্টে তেল থাকলে কী হবে? আমরা পেট্রোল পাম্পে তেল পাই না। আমার গাড়ি রাত ৩টা-৪টা পর্যন্ত পাম্পে দাঁড়িয়ে থাকে পাঁচ-ছয় লিটার তেল নেওয়ার জন্য।

সংসদের সাউন্ড সমস্যা জটিল আকার ধারণ করেছে বলে জানিয়েছে চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি বলেন, অধিবেশন চলার কারণে এখন কিছু করতে পারছি না। আমরা সাউন্ড সিস্টেম নিয়ে খুবই বিব্রত, সংসদ কক্ষেও কাজ করে না। ওই সময় একটা ফ্যাসিস্ট সরকার ছিল। তারা শুনলে অবাক হবেন যে নির্মাণকারী প্রতিষ্ঠানকে কাজের চুক্তি দেওয়া হয়েছিল

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে। সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। বুধবার বেলা সোয়া ১২টার দিকে বিলটি পাস হয়। ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার শিক্ষাকে শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে এবং একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। সরকার নির্বাচনি ইশতেহারে শিক্ষাখাতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা ব্যক্ত করা হয়েছে। সে আলোকে শিক্ষা খ

বাংলাদেশ ব্যাংক ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে অভিযোগ করে এর কঠোর সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলিতে কেন্দ্রীয় ব্যাংকে প্রিন্সটন বা ক্যালিফোর্নিয়া থেকে পিএইচডি ডিগ্রিধারী অভিজ্ঞতা সম্পন্ন মানুষ

বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চব্বিশের জুলাই আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

জাতীয় সংসদে ৯টি বিল পাস হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপ দিতে এসব বিল পাস করা হয়। বিলগুলোতে কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় এ বিষয়ে সংসদে কোনো আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা উত্থাপনের পর বিলগুলো সরাসরি কণ্ঠভোটে পাস করা হয়।

জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে দক্ষিণ এশিয়ার সব দেশই জ্বালানি তেলের সরবরাহে চাপে রয়েছে। পাকিস্তান ৫০ শতাংশ দাম বাড়িয়েছে। শ্রীলঙ্কা রেশনিং চালু করেছে এবং কর্মঘণ্টা কমিয়েছে। ভারত, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ ও নেপাল ইতিমধ্যে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। কি

করোনা থেকে সুরক্ষায় ভ্যাকসিন কেনা বাবদ এ পর্যন্ত ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা এবং বিচারক নিয়োগে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা তিনটি অধ্যাদেশ বাতিল করতে জাতীয় সংসদে বিল তোলা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে জারি করা অধ্যাদেশ বাতিল করে ২০০৯ সালের আইন পুনঃপ্রচলন করতে বিল আনা হয়েছে।

জাতীয় সংসদে দেশের শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় শীর্ষ খেলাপিদের মধ্যে ১১টি প্রতিষ্ঠানই বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের। এছাড়া দুটি করে প্রতিষ্ঠান রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ ও সিকদার

দেশের শেয়ারবাজার উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বর্তমান সরকার শেয়ারবাজার বা পুঁজিবাজারকে “প্রাণবন্ত” ও গতিশীল করতে এবং দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস হিসেবে গড়ে তুলতে কাজ করছে।

জাতীয় সংসদে হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা সংসদে তুলে ধরেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বর্তমানে (৩১ ডিসেম্বর ২০২৫) খেলাপী ঋণের পরিমান ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বর্তমানে (৩১ ডিসেম্বর ২০২৫) খেলাপী ঋণের পরিমান ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। বতর্মান সংসদ সদস্য ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের খেলাপী ঋণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা।

জাতীয় সংসদ অধিবেশন দেখতে আসা আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি তাদের খোঁজ নেন। কুশল বিনিময়ের পাশাপাশি মন দিয়ে শোনেন জুলাইয়ে তাদের ওপর ঘটে যাওয়া ঘটনা। কারো কাঁধে, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন তাদের।

মাইক বিভ্রাটে সংসদের অধিবেশন বন্ধ রয়েছে। মাইক বন্ধ হয়ে যাওয়ায় রোববার বিকেল ছয়টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ৪০ মিনিটের জন্য সংসদ অধিবেশন মুলতবি করেন। গত ১২ মার্চ চলতি সংসদের প্রথম দিনেও মাইক বিভ্রাটে অধিবেশন বন্ধ ছিল প্রায় ৪০ মিনিট।

কান্না জড়িত কণ্ঠে তিনি বলেছেন, কেমন করে গুমের শিকার ভুক্তভোগী, যে প্রধানমন্ত্রী নিজে নির্যাতনের শিকার, তারা কেমন করে এ আইন বাতিলের পরামর্শ দেয়? আমাদের আবেদন আইনটি যদি পরিশোধিত করতে চায়, তার আগে অনুমোদিত দিয়ে আইনে পরিণত করুক। পরে সংশোধিত করা হোক। যদি সেটা না করা হলে গুমের সংজ্ঞা থাকবে না।

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩ অধ্যাদেশের মধ্যে ৯৮টি হুবহু পাসের সুপারিশ করেছিল সংসদীয় বিশেষ কমিটি। এই আইনটি ২০২৫ সালের মে ও জুলাই মাসে দু'দফায় সংশোধন করে অধ্যাদেশ জারি করেছিল ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। এই বিলের মাধ্যমে অধ্যাদেশটি আইনে রূপ পেতে যাচ্ছে। রাষ্ট্রপতির অনুমোদন পেলেই

সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সংসদে আগের সরকারের আমলের মতো বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৬ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

জাতীয় সংসদে এ সংক্রান্ত ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন–ফাইন্যানসিয়াল করপোরেশন স্ব–শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল–২০২৬’তোলা হলে তা পাস হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বর্তমান ইরান এবং ইসরাইল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের কারণে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি শ্রমবাজারে কর্মী পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিচারপতি নিয়োগের ক্ষমতা ফের যাচ্ছে সরকারের হাতে। গণভোট, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশসহ অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ২০টি অধ্যাদেশ চলতি অধিবেশনে অনুমোদন পাচ্ছে না। এর মধ্যে বাতিল করা হচ্ছে সুপ্রিম কোর্টের স্বাধীনতা-সম্পর্কিত

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলো বিল আকারে সংসদে তোলার প্রক্রিয়ায় আগের আইনগুলোর ছাপানো সংস্করণ করতে গেলে প্রায় ১২ লাখ টাকা খরচ হবে বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী। তিনি বলেন, এর মধ্যে শুধু কোড অব সিভিল প্রোসিডিউর বা সিপিসির কপি দিতেই খরচ হবে প্রায় ৭ লাখ টাকা।

ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর বিষয়ে পদক্ষেপ চাইতে তার স্ত্রী বর্তমান সংসদ সদস্য তাহসিনা রুশদিরকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নোটিস দেওয়া অনুরোধ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

গণভোটসহ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ করেছে বিশেষ কমিটি। এর মধ্যে বাতিলের সুপারিশ করা হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কিত তিনটি অধ্যাদেশ।

দেশের পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলে সংকট নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে তিনি এ প্রশ্ন তোলেন। সংসদে সম্পূরক প্রশ্নে তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রী একটি বিবৃতি দিয়ে বলেছিলেন, জ্বালানি তেলের সংকট নেই।

জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি কী হবে, সে বিষয়ে আলোচনার জন্য সংসদে মুলতবি প্রস্তাব এনেছেন সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। বুধবার তার প্রস্তাবটি আলোচনার জন্য গ্রহণ করেন আগামী ৫ এপ্রিল আলোচনার জন্য দুই ঘণ্টা সময় ধার্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

জনগণকে হয়রানি করার উদ্দেশ্যে দায়ের করা রাজনৈতিকভাবে প্রভাবিত মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

দেশে সরকারি চাকরিতে চার লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে ওয়াকআউট করেছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধীদল। বুধবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন।