স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের রামু উপজেলায় ক্ষুদ্র ঋণগ্রহীতা শতাধিক নারী ও পুরুষ গ্রাহকের সাথে 'গণশুনানি' করেছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি। এ গণশুনানিতে প্রত্যন্ত গ্রামীণ জনপদের নারী ও পুরুষরা ক্ষুদ্র ঋণ নিয়ে নিজেদের সমস্যা ও আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন। এ গণশুনানিতে প্রধান অতিথি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নি

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন এলাকা থেকে মাথা ও হাতের কবজিবিহীন এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে। ঘটনাটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

কক্সবাজারের কাছের পার্বত্য উপজেলা নাইক্ষ্যংছড়ির সীমান্ত এলাকায় মাইন পোঁতার চেষ্টাকালে ৫টি স্থলমাইন ও নানা ধরনের সরঞ্জাম উদ্ধার করেছে বিজিবি। সীমান্তের টারগুপাড়া সীমান্ত সড়ক সংলগ্ন শূন্য লাইনের কাছাকাছি ছায়াপাড়ার ৫৩ ও ৫৪ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকা থেকে ওই সরঞ্জাম উদ্ধার করা হয়।

কক্সবাজারের নাইক্ষ্যংছড়ির সীমান্তে মাইন পোতার সময় পাঁচটি স্থলমাইন ও নানা ধরনের সরঞ্জাম উদ্ধার করেছে বিজিবি। সীমান্তের টারগুপাড়া সীমান্ত সড়কসংলগ্ন শূন্য লাইনের কাছাকাছি ছায়াপাড়ার ৫৩ ও ৫৪ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকা থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

কক্সবাজারের আলোচিত উপজেলা উখিয়া সীমান্তের শূন্যরেখায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইনের বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বিআরএম-২১ নম্বর পিলার সংলগ্ন উখিয়া উপজেলার বালুখালী বিওপির দায়িত্

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর সোনাদিয়া চরে দুষ্কৃতকারীদের আক্রমণ থেকে নিউজিল্যান্ডের পাঁচ পর্যটককে উদ্ধার করেছে কোস্ট গার্ড। দুষ্কৃতকারীরা ওই পর্যটকদের বোটে হামলা ও মালামাল লুট করেছিল। কোস্ট গার্ড তাৎক্ষণিক অভিযান চালিয়ে নিউজিল্যান্ডের পর্যটকদের রক্ষা করে।

গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও আশপাশের ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জন ছিনতাইকারি এবং ৫ জন পরোয়ানাভূক্ত আসামি গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। শহরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে, সাধারণ মানুষকে নিরাপদ রাখতে এবং অপরাধ দমনে এ ধরণের অভিযান নিয়মিতভাবে চালাবে পুলিশ।

জিয়াউল হক হলেন একজন গ্রাম্য ব্যবসায়ী। সাগরে ট্রলার পাঠিয়ে মাছ শিকার আর জমি বর্গা নিয়ে চিংড়িঘেরে চাষ করাই তার মূল পেশা। সাথে সামাজিক অসংগতি নিয়েও কথা বলেন তিনি। এগুলোই তার কাল হয়ে দাঁড়িয়েছে। তিন বছর আগে তার চিংড়িঘেরের দিকে লোভের দৃষ্টি পড়ে আওয়ামী লীগ নেতা ওয়াজ করিম বাবুলের।

স্থানীয় জালিয়াপাড়ার আবুল কালামের মালিকানাধীন ‘এফবি দ্বীপ’ নামের একটি ট্রলারে ওই ইলিশ ধরা পড়ে। প্রতিটি ইলিশের ওজন ছিল ৫০০ গ্রাম থেকে এক কেজির বেশি। ট্রলারটির মাঝি নুরুল ইসলাম জানান, শুক্রবার (০৩ এপ্রিল) সকালে ১৫ জন জেলে নিয়ে তারা সাগরে যান।

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঝিলংজা ইউনিয়ন এলাকার খরুলিয়া বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি রেজিস্ট্রেশনবিহীন ডাম্পার ট্রাক ওই তিন যুবকের মোটর সাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত অন্যজনকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সমুদ্রের নীল জলরাশির বুকে একেকটি সার্ফিং বোর্ড যেন একেকটি জলরঙের তুলি। কখনও বিশাল ঢেউয়ের সাথে মিতালি, আবার কখনও উত্তাল সমুদ্রকে জয় করার নেশা। কক্সবাজারে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এভাবেই ঢেউয়ের পিঠে চড়ে খেলছিলেন লড়াকু সার্ফাররা। শত প্রতিকূলতা ডিঙিয়ে লোনাজলের এই যোদ্ধাদের লক্ষ্য যেন আকাশছোঁয়া।

র্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারকৃতদের মধ্যে ছয়জন বাংলাদেশি পুরুষ, চারজন রোহিঙ্গা পুরুষ ও তিনজন রোহিঙ্গা নারী রয়েছেন।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার আবদুল মান্নান জানান, সকালে মাছ ধরার সময় শাহপরীর দ্বীপের তিনটি নৌকাসহ ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তাদের কারণে নাফ নদী ও সাগরে মাছ ধরা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে মেহেদী হাসান আবির (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার বিকেলে সুগন্ধা সৈকতে এই ঘটনা ঘটে।

কক্সবাজারের বৃহত্তর উপজেলা চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর আরেকজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার সমুদ্র সৈকতের কাছে কবিতা চত্বর এলাকায় আততায়ীদের ছুরিকাঘাতে জুলাইযোদ্ধা ও ছাত্রদল নেতা খোরশেদ আলম খুন হয়েছেন।

বিএনপি জনরায়কে ভয় পায় আওয়ামী লীগের মতো। তাই স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে দলীয় লোকজনকে চেয়ারে বসাচ্ছে। কিন্তু এই পরিণতি শুভ হবে না। তিনি বলেন, গেল জাতীয় নির্বাচনে এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। আমরা আল্লাহর দরবারে মামলা করে দিয়েছি। ফায়সালা আল্লাহই করবেন।

জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ‘মেরুদণ্ডহীন’ রাজনীতিক বলে তিরস্কার করেছেন জাতীয় ছাত্রশক্তির কক্সবাজার জেলা শাখার মুখপাত্র জিনিয়া শারমিন রিয়া। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জামায়াতে ইসলামীর নেতাদের উদ্দেশে বলেছেন, মেরুদণ্ডহীন রাজনীতিরও একটা সীমা থাকা উচিত।

কক্সবাজারের বৃহত্তর উপজেলা চকরিয়ায় জুনাইদ নামের পরোয়ানাভুক্ত আসামি এক যুবলীগ কর্মীকে ধরতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)।

সংস্কারের মাধ্যমে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ, প্রশিক্ষণ, মেধা, প্রযুক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে বিএনপি। সেই লক্ষ্যেই কাজ করছে সরকার। রোববার দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন এলামনাই এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনীতে একথা বলেন তিনি।

রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে আন্তর্জাতিক সহায়তা দরকার। শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে কক্সবাজারের পেকুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। এরপর তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করেন।

ঈদুল ফিতর সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় বড় ধরণের ডাকাতির পরিকল্পনা নস্যাৎ করেছে পুলিশ। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ব্যবহৃত অস্ত্র, গাড়ি ও বিভিন্ন সরঞ্জামসহ ৪ জনকে আটক করা হয়েছে।

কক্সবাজারের কাছের উপজেলা রামুর চাঞ্চল্যকর বেলাল উদ্দিন জিহাদ হত্যা মামলার প্রধান পলাতক আসামি ও তার স্ত্রী ‘টিকটকার’ তাহেরা বেগম আঁখিকে উখিয়া উপজেলার কোটবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব।

স্বেচ্ছাসেবক দল নেতা ফরিদুল আলম ওরফে ডাকাত ফরিদকে গ্রেপ্তার করায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ওপর হামলা চালানো হয়েছে। এই ঘটনায় র্যাবের ৮ জন সদস্য আহত হয়েছেন। ওই সময় র্যাবের একটি মোটরসাইকেলসহ দুটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। মোটর সাইকেলটি দুইটি সম্পূর্ণ পুড়ে যায়।

কক্সবাজারের বৃহত্তর উপজেলা চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে মোহাম্মদ পারভেজ (১৭) নামের অপহৃত এক কিশোরকে উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ। চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-০১) সালাহউদ্দিন আহমদের নির্বাচনি এলাকা।

টেকনাফের শাহপরীর দ্বীপের পানিসীমা পার হয়ে মিয়ানমার মুদ্রায় ৭০ লাখ কিয়াট (প্রায় ৪ লাখ টাকা) দিয়ে দালালদের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে ৬ রোহিঙ্গা।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে মাদ্রাসায় যায় আকরিদা জন্নাত। পরে বাড়িতে ফিরে দক্ষিণ পাশের উঠানে দোলনায় খেলছিল। এ সময় দোলনার ওপর রাখা একটি ওড়না অসাবধানতাবশত তার গলায় পেঁচিয়ে যায়। এতে শ্বাসরুদ্ধ হয়ে সে অচেতন হয়ে পড়ে।

সোমবার দিবাগত রাত একটার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের পর ওই বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজারের পেকুয়ায় থানার ভেতরে কলেজ শিক্ষার্থী মেয়ে ও তার মাকে নির্যাতনের পর সাজা দেয়ার ঘটনায় পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেছে আদালত। আগামী ১৬ মার্চের মধ্যে তাকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়।

কক্সবাজারের চকরিয়া পৌরসভার মৌলভীরচর এলাকায় মাতামুহুরি পয়েন্টে গোসল করতে নেমে চোরাবালিতে আটকে দুই মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ইনকিলাব মঞ্চের নেতা শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হয়েছেন। তাদের দেশে ফেরত আনার বিষয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙীখালী এলাকা থেকে প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের দুই লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী।

এছাড়াও টেকনাফের পাহাড়ে ডাকাত ও অপহরণকারিদের নিয়ন্ত্রণে যৌথবাহিনীর একটি ক্যাম্প স্থাপনেরও প্রস্তাব তোলা হয়। বিজিবি চাইলে সেখানে ক্যাম্প স্থাপন করতে পারে না। কিন্তু সরকার চাইলে সেনাবাহিনীর নেতৃত্বে একটি ক্যাম্প স্থাপন করলে ডাকাত ও অপহরণকারি নির্মূল করা সম্ভব হবে না।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মো. আব্দুল আলী নামে এক মানবপাচারকারী সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য কয়েকজন নারী-পুরুষ ও শিশুকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মাপাড়া এলাকায় এলজিইডি রোডের কাছে একটি পেঁপে বাগানে আটকে রেখেছেন।

কক্সবাজার শহরে চাঁদা না দেয়ায় গনেশ পাল নামে এক ব্যবসায়ীকে খুন করা হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুরে শহরের বিজিবি ক্যাম্প পল্লানকাটা এলাকায় ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়।

তাদের মধ্যে ৮ জন রোহিঙ্গা রয়েছেন, যারা বিভিন্ন রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রের বাসিন্দা। শনিবার বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কয়েকদিন আগে অসুস্থ ছোট শিশু সন্তানকে নিয়ে কোহিনুর আক্তার কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। হাসপাতালে শিশুটিকে রেখে গত ৪ মার্চ ওষুধ আনতে বের হন তিনি। কিন্তু এরপর থেকে তিনি আর ফিরে আসেননি।

কক্সবাজারের বৃহত্তর উপজেলা চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের উলবনিয়া এলাকা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই গৃহবধূর নাম আয়েশা সিদ্দিকা (২৩)। তিনি ওই এলাকার আব্দুল মুবিন ওরফে সোনা মিয়ার স্ত্রী। তিনি এক সন্তানের জননী।

‘ঘুসের টাকা ফেরত’ চাইতে গিয়ে থানার ভেতরেই কলেজছাত্রী ও তার মা রক্তাক্ত হয়েছেন। অভিযোগ উঠেছে, থানায় তাদের আটকে রেখে বেধড়ক মারধর করেন এসআই ও তার সহযোগীরা। ঘটনাটি আড়াল করতে উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) ডেকে এনে দ্রুত ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মা-মেয়েকে এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

মারধরের শিকার ওই দুই নারী হলেন রেহেনা মোস্তফা রানু (৪২) ও তার মেয়ে জুবাইদা বেগম (২১)। জুবাইদা চকরিয়া সরকারি কলেজের অর্থনীতির অনার্স দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী। তাদের বাড়ি পেকুয়া সদর ইউনিয়নের সরকারি ঘোনা এলাকায়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয়ের আড়ালে শওকত আলম মাদক ব্যবসায় জড়িত ছিলেন। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহের জন্য একটি নেটওয়ার্ক গড়ে তোলেন। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।

দেশ বর্তমানে এক অরাজক পরিস্থিতির মধ্যদিয়ে যাচ্ছে। খুন, ধর্ষণ আর চাঁদাবাজির মহোৎসবে সাধারণ মানুষের জীবন আজ অতিষ্ঠ। সরকারের কার্যকর পদক্ষেপের অভাবে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। বর্তমান সরকার খুন, ধর্ষণ ও চাঁদাবাজি বন্ধ করতে ব্যর্থ হয়েছে।

কক্সবাজারের রামু উপজেলায় একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদ ওরফে বাদল (২৫) নামে এক টমটমচালকের গলাকাটা ও অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে তার স্ত্রী তাহেরা বেগম আঁখি নিখোঁজ রয়েছেন। যিনি স্থানীয়ভাবে টিকটকার হিসেবে পরিচিত। তিনি রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বাসিন্দা।

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ ও একজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের গভীর সমুদ্র এলাকা থেকে মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় পাচার কাজে জড়িত থাকার অভিযোগে ১৫ জন মানব পাচারকারিকে আটক করা হয়।

১৭টি পদের মধ্যে সভাপতিসহ ৪ পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং সাধারণ সম্পাদকসহ ৬টি পদে জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এবার সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুল মান্নান। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আকতার উদ্দিন হেলালী।

ভোটের মাঠে নিজের জন্মভূমির মানুষদের প্রতিশ্রুতি দিয়েছিলেন পেকুয়া হবে কক্সবাজার জেলার ৫ম পৌরসভা। তিনি অতীতে বিএনপি সরকারের সময়ে পেকুয়াকে উপজেলা করিয়ে দেখিয়েছিলেন। এখন সেই উপজেলা সদরকে করতে যাচ্ছেন পৌরসভা। কক্সবাজারে মানুষের মুখে জনশ্রুতি আছে-সালাহউদ্দিন আহমদ যা বলেন তা-ই করে দেখান।

‘যারা মাদক কারবার করেন, তারা আমার দলে (বিএনপি) থাকলে সরে যান। ইয়াবা ব্যবসায়ীরা আল্লাহর ওয়াস্তে দল থেকে সরে যান। আমি একটি নিখুঁত উখিয়া-টেকনাফ গড়তে চাই, দয়া করে আপনারা শুদ্ধ হয়ে যান।’

অনুমতিবিহীন ও নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এই গ্যাস পাম্প চালুর কাজ চলছিল। যদিও পাম্পটি এখনো পুরোপুরি চালু করা হয়নি। চালু করার জন্য গ্যাস আনলোড করা হচ্ছিল। পাম্পের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জলদুস্যদের গুলিতে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার এক জেলে নিহত হয়েছেন।