পুকুরের পাশে বাজারের ব্যাগ, খুলতেই মিলল ৫ পাইপগান

উপজেলা প্রতিনিধি, (বাবুগঞ্জ) বরিশাল

পুকুরের পাশে বাজারের ব্যাগ, খুলতেই মিলল ৫ পাইপগান

বরিশালের বাবুগঞ্জে পুকুর থেকে পাঁচটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার দুপুরে উপজেলার রহমতপুর ইউনিয়নের খানপুরা ইউনিয়ন পরিষদের পেছনের একটি পুকুর থেকে এসব উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন সিকদার বলেন, ইউনিয়ন পরিষদের পেছনে পুকুরপাড়ে একটি বাজারের ব্যাগ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ব্যাগ থেকে পাঁচটি পাইপগান উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব অস্ত্র থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন