চট্টগ্রাম বন্দরে ভুয়া নথি দিয়ে খালাস করা কন্টেইনার জব্দ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দরে ভুয়া নথি দিয়ে খালাস করা কন্টেইনার জব্দ

ভুয়া নথিপত্র ব্যবহার করে খালাস করে নিয়ে যাওয়ার সময় একটি আমদানি পণ্য-ভর্তি কন্টেইনার উদ্ধার করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেলে বন্দরের গেট দিয়ে বের করে নিয়ে যায় সঙ্ঘবদ্ধ একটি চক্র। ঘটনার পরপরই ভুয়া নথির বিষয়টি নজরে আসে বন্দর কর্তৃপক্ষের। সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযান শুরু করে বন্দর কর্তৃপক্ষ। রাত সাড়ে ১১ টার দিকে হালিশহর এলাকা থেকে লরিসহ কন্টেইনারটি উদ্ধার করা হয়।

বন্দর সূত্র জানায়, ভুয়া নথি দিয়ে খালাস করা কন্টেইনারটির নম্বর HMMU-4175990X40, ফাহিম এটেয়ার এন্ড কম্পোজিট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান কন্টেইনারটি আমদানি করে। গত ৩১ মার্চ কন্টেইনারটি পাচারের উদ্দেশ্যে জে এস ইন্টারন্যাশনাল সিএন্ডএফ এজেন্ট এর একটি ভুয়া অন-চেসিস অনুমতিপত্র, চালান এবং গেইট পাস ব্যবহার করে এনসিটি ব্যাকআপ ইয়ার্ড থেকে চট্টমেট্রো-ঢ-৮১-২৩৬৪ ট্রেইলারে লোড করে বন্দরের গেইট দিয়ে ডেলিভারি নিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা। পরে নথিগুলো যাচায় বাছায় করে ভুয়া নথির সত্যতা পায় তারা। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান। সিসিটিভি ক্যামেরা ও তথ্য প্রযুক্তির ব্যবহার করে এক পর্যায়ে কন্টেইনারটির অবস্থান সনাক্ত করা হয়।

বিজ্ঞাপন

পরে হালিশহর এলাকার শাহজালাল ট্রাক টার্মিনালের পাশে, বিএমডি সাইফুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামক একটি গ্যারেজে অভিযান চালিয়ে ট্রেইলারসহ কন্টেইনারটি আটক করা হয়। এ সময় কন্টেইনারটি পাচারের সাথে জড়িতরা পালিয়ে যায়।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, বন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে। এই প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান থাকার পাশাপাশি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...