অনুপ্রবেশের সময় ফেনীতে সোমালিয়ান নাগরিক আটক

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

অনুপ্রবেশের সময় ফেনীতে সোমালিয়ান নাগরিক আটক

অনুপ্রবেশের সময় ফেনীতে সোমালিয়ান নাগরিক আটক প্রতিনিধি, পরশুরাম-ফুলগাজী (ফেনী)

ফেনীর পরশুরামে আবদেয়ালি মোহাম্মদ আলী নামে ২৬ বছর বয়সী এক সোমালিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি।

বিজ্ঞাপন

শনিবার রাতে উপজেলার নিজকালিকাপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসেন মোহাম্মদ আলী। পরে নিজকালিকাপুর সীমান্ত থেকে তাকে আটক করেন বিজিবি সদস্যরা। তাকে পরশুরাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, সোমালিয়ান নাগরিকের বিরুদ্ধে মামলা করেছে বিজিবি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ফেনী বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালানসহ অবৈধ অনুপ্রবেশ রোধে তৎপর রয়েছে বিজিবি।

এর আগে, ১৯ মার্চ ফেনী পৌর শহরের বাউরপাথর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করে বিজিবি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...