ফেনীতে মাদক নিয়ন্ত্রণ ও আধিপত্যের জেরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে মাদক নিয়ন্ত্রণ ও আধিপত্যের জেরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

ফেনীতে মাদক নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের জেরে পৃথক সংঘর্ষে যুবদলের ৫নেতাকর্মী আহত হয়েছেন। এনিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বিজ্ঞাপন

শনিবার এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। এর আগে শুক্রবার রাতে জেলার সোনাগাজী উপজেলার কাজীরহাট ও লক্ষ্মীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মাদক নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার রাত ১০টার দিকে মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি হয়। এ ঘটনায় যুবদল নেতা মোহাম্মদ সুমন, যুবদলকর্মী হারুন ও ফয়সাল আহত হয়। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে, সোনাগাজীর কাজীরহাট বাজারে চুরি -চাঁদাবাজিতে বাঁধা দেওয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিনের ওপর হামলা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বলেন, ব্যক্তিগত স্বার্থ নিয়ে এসব ঘটনা সংঘটিত হয়েছে। কোনটির সঙ্গে দলীয় সম্পর্ক নেই।

সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব সংঘর্ষের ঘটনা ঘটেছে। পৃথক দুটি ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন