লামায় ব্রিজ ভেঙে ঝিরিতে, যান চলাচল বন্ধ

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)

লামায় ব্রিজ ভেঙে ঝিরিতে, যান চলাচল বন্ধ

বান্দরবান জেলার লামা উপজেলায় আজিজ নগর-গজালিয়া সড়কের চেয়ারম্যান লেকের সামনে বেইলি ব্রিজ ভেঙে ঝিরিতে পড়ে গেছে। অতিরিক্ত পাথরবোঝাই ডাম্পার গাড়ি পারাপারের কারণে ব্রিজটি ভেঙে যায়। এতে বন্ধ হয়ে যায় আজিজনগর-গজালিয়া সড়কে সব ধরনের যানবাহন চলাচল। শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ থাকায় স্থানীয়রা দুর্ভোগে পড়েছেন বলে জানান চেয়ারম্যান লেক-এর পরিচালক তৌহিদুল ইসলাম ইসলাম রিয়াদ। ব্রিজটি দ্রুত সংস্কারের জন্য বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী রশি চন্দ্র ত্রিপুরা, আমির হোসেন ও মাসুদ পারভেজ রুবেলসহ অনেকে।

এ বিষয়ে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন বলেন, ভেঙে যাওয়া ব্রিজটি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...