পুলিশ পরিচয়ে মাদ্রাসাছাত্রীকে অপহরণ চেষ্টা, ৬ যুবক আটক

জেলা প্রতিনিধি, ফেনী

পুলিশ পরিচয়ে মাদ্রাসাছাত্রীকে অপহরণ চেষ্টা, ৬ যুবক আটক

ফেনীতে পুলিশ পরিচয়ে মাদ্রাসাছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে ৬ যুবককে আটক করা হয়েছে। বুধবার (০৮ এপ্রিল) তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে জেলার সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে একটি মাদ্রাসার সামনে থেকে ওই যুবকদের আটক করা হয়।

বিজ্ঞাপন

এরা হলেন-কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের পূর্ব ডেকরা গ্রামের জামাল হোসেনের ছেলে পলাশ হোসেন ওরফে ইউনুছ মিয়া (১৯), একই গ্রামের রবিউল আলমের ছেলে মোহাম্মদ শাওন (১৯), নুরুন নবীর ছেলে পলাশ আহাম্মদ (২২), শাহ আলমের ছেলে মিনহাজুল আলম তামিম (১৮), উত্তর লাটিমী গ্রামের ইউসুফ ভুঁইয়ার ছেলে আবদুল আহাদ মেজবাহ (১৯) এবং ফেনী পশ্চিম রামপুরের মৃত ইউসুফের ছেলে ইমরান হোসেন রিহান।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার দিন ওই ছাত্রীকে তুলে নেওয়ার জন্য পুলিশ পরিচয় দিয়ে ছয় যুবক মাদ্রাসার সামনে অবস্থান নেয়।

এসময় পুলিশের স্টিকার লাগানো একটি হায়াস গাড়ি এবং ছয় যুবককে সন্দেহ হয় স্থানীয়দের। তারা বিষয়টি থানা পুলিশকে জানালে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিচয় দেওয়া ওই যুবকদের আটক করে।পরে দ ওই ছাত্রীর পিতা বাদী হয়ে রাতেই এ ঘটনায় থানায় মামলা করেন।

জিজ্ঞাসাবাদে আটক যুবকরা পুলিশকে জানায়, প্রেম প্রত্যাখ্যান করায় ওই ছাত্রীকে তুলে নেওয়ার পরিকল্পনা ছিল তাদের। এজন্য এলাকায় ভয় দেখাতে গাড়িতে পুলিশের স্টিকার ব্যবহার করে নিজেদের পুলিশ পরিচয় দেয় তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...