ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ
মঙ্গলবার দিবাগত রাত ৩টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ। ছবি: আমার দেশ

ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ৩টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ কারণে প্রচণ্ড শীতে নদীর দুই পাড়ে যানবাহনের যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। দৃষ্টিসীমার বাইরে চলে যায় মার্কিং বাতি। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আলীম দাইয়ান জানান, কুয়াশার ঘনত্ব কমলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে।

এডি/জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন