আড়াইহাজারে আবারো ডাকাতি, ৫ লাখ টাকার মালামাল লুট

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

আড়াইহাজারে আবারো ডাকাতি, ৫ লাখ টাকার মালামাল লুট

আড়াইহাজার সদর পৌরসভার দিঘিরপাড় এলাকায় আবারো এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ওই এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে ব্যবসায়ী ওবায়দুলের (৩৮) বাড়িতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গৃহকর্তার ভাই মামুন জানান, রাত ১টার দিকে ১২-১৫ জন মুখোশ পরা ডাকাত বাড়ির প্রধান ফটকের কেচিগেট কেটে ঘরে প্রবেশ করে। পরে বাড়ির লোকদের জিম্মি করে নগদ ২ লাখ ৩০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোনসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতদের পরনে ছিল হাফ হাতা গেঞ্জি ও প্যান্ট। মুখে ছিল কালো কাপড়ের মুখোশ। ডাকাতির ঘটনায় আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার রাতে উপজেলার তিন বাড়িতে ডাকাতি সংঘটিত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...