পদ্মায় ঢাকার সাংবাদিক নেতাদের ঈদ পুনর্মিলনী ও নৌবিহার

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

পদ্মায় ঢাকার সাংবাদিক নেতাদের ঈদ পুনর্মিলনী ও নৌবিহার

মাদারীপুর জেলার শিবচর উপজেলার কর্মরত সাংবাদিকদের আয়োজনে পদ্মা নদীতে মনোরম পরিবেশে অনুষ্ঠিত হলো ‘ঈদ পুনর্মিলনী ও নৌবিহার ২০২৬’ এর আয়োজন। এ আয়োজনে দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত ও সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়।

শনিবার (৪ এপ্রিল) শিবচর উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে ‘ঈদ পূর্ণমিলনী ও নৌবিহার ২০২৬’ অনুষ্ঠিত হয়। 'শিবচর সাংবাদিক পরিবার' ব্যানারে তারা এই আয়োজন করেন। সকাল থেকে দিনব্যাপী এই আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে শিবচর উপজেলার পদ্মা নদীর মাঝ চরে। মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পদ্মা নদীতে এ ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়। ঈদ পূর্ণমিলনী ও নৌবিহার অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সমাজকর্মী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

নৌবিহারে আয়োজক সূত্রে জানা যায়, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া,পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরির লক্ষ্যে এই ব্যতিক্রমধর্মী নৌবিহার আয়োজন করার অন্যতম উদ্দেশ্য। দিনব্যাপী এ আয়োজনে ছিল নৌভ্রমণ, মতবিনিময় সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজসহ বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম।

ঈদ পুনর্মিলনী ও নৌবিহার অনুষ্ঠানে উপস্থিত একঝাঁক সাংবাদিক নেতার মধ্যে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়ের (ডিইউজে) সভাপতি ও মানবকণ্ঠের সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক খুরশিদ আলম, সময় টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ এম এ মান্নান মিয়াসহ মাদারীপুর জেলায় কর্মরত সাংবাদিকেরা।

নৌবিহার অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক নেতারা তাদের বক্তব্যে বলেন, গত ১৭ বছরে বাংলাদেশে সাংবাদিকতার চেয়ে একশ্রেণির ‘দলদাস’ তৈরি হয়েছে, যা সাংবাদিকতার মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। তবে আজ ছাত্র-জনতার অভ্যুত্থান ও ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্রের সুবাতাস বইছে। এই সুবাতাস যেন বিশুদ্ধভাবে প্রবাহিত হয়, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা আর কোনো স্বৈরশাসক বা ফ্যাসিস্ট দেখতে চাই না। একই সঙ্গে দলদাস সাংবাদিকতারও অবসান চাই। সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সৎসাহস নিয়েই সাংবাদিকতায় আসতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...