পাকুন্দিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

পাকুন্দিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ১২৪নং হোসেন্দী আতকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আল-আমীন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া উপভোগ শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.আমিনুল হক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম পলাশ, দৈনিক আমার দেশ-এর পাকুন্দিয়া প্রতিনিধি সাখাওয়াত হোসেন হৃদয় ও দৈনিক আলোকিত সকালের উপজেলা প্রতিনিধি জাহিদ হাসান মুক্তার প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...