ময়মনসিংহের ত্রিশালে ৩৬৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪। মঙ্গলবার বিকেলে আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ।
জানা গেছে, মঙ্গলবার রাত আড়াইটার দিকে ত্রিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টোশনের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৬৮০ পিস ইয়াবা, একটি প্রাইভেট কার, দুটি মোবাইল ফোন উদ্ধার করে করে র্যাব-১৪। পরে উদ্ধারকৃত আলামতসহ ত্রিশাল থানায় তাদের হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন- তালতলী থানার কবিরাজ পাড়া এলাকার সারোয়ার হোসেন ও রাজধানী মতিঝিলের বাসিন্দা দক্ষিণ কমলাপুর এলাকার মো মাহাবুব-উজ-জামান-জনি।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, আটককৃতদের মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হস্তান্তর করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

