ইসলামী ব্যাংকের এমডি ১৫ দিনের ছুটি চেয়ে দেড় মাসের ছুটিতে

অর্থনৈতিক রিপোর্টার

ইসলামী ব্যাংকের এমডি ১৫ দিনের ছুটি চেয়ে দেড় মাসের ছুটিতে
মো. ওমর ফারুক খাঁন

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খাঁনকে দেড় মাসের ছুটিতে পাঠিয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদ। আগামীকাল থেকে এ ছুটি কার্যকর হবে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংক সূত্রে জানান যায়, এমডি পরিচালনা পর্ষদ বরাবর ২৮ এপ্রিল থেকে ১৫ দিনের ছুটির আবেদন করেন। তবে পরিচালনা পর্ষদ ১৩ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত ছুটি কার্যকর করে।

বিজ্ঞাপন

এ বিষয় জানতে ব্যাংকের চেয়ারম্যান ড. এম জুবায়দুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এর আগে গত বছরের আগস্টে ওমর ফারুক খাঁনকে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...