ঈদুল আজহা উপলক্ষ্যে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ উদ্বোধন

ওয়ালটন পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ

আমার দেশ অনলাইন

ওয়ালটন পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দেশজুড়ে নতুন করে ডিজিটাল ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে দেশের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’-এর আওতায় গ্রাহকদের জন্য মিলিয়নিয়ার হওয়ার সুযোগসহ বিভিন্ন আকর্ষণীয় সুবিধা রাখা হয়েছে।

ক্যাম্পেইনের আওতায় ওয়ালটনের ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনলে ক্রেতারা পেতে পারেন ১০ লাখ টাকা, অর্থাৎ মিলিয়নিয়ার হওয়ার সুযোগ। এর আগের কয়েকটি সিজনেও দেশজুড়ে মোট ৪৪ জন ক্রেতা ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার হয়েছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

এবারের সিজনে মিলিয়নিয়ার সুবিধার পাশাপাশি থাকছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার, আর্জেন্টিনার ফুটবল দলের জার্সিসহ বিভিন্ন নিশ্চিত উপহার। গত ৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ঈদুল আজহা পর্যন্ত। এ সময়ে দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা অনলাইন প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে পণ্য কিনলেই গ্রাহকরা এসব সুবিধা পাবেন।

রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাম্পেইনের ঘোষণা দেন ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মীম এবং ‘ফেস অব ওয়ালটন এসি’ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, প্রতি বছরের মতো এবারও গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করতে এই ক্যাম্পেইন চালু করা হয়েছে, যা দেশের ইলেকট্রনিক্স পণ্যের বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন