দেড় মাস পর ফের রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

অর্থনৈতিক রিপোর্টার

দেড় মাস পর ফের রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

দেড় মাস পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বৃহস্পতিবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলারে। বাংলাদেশ ব্যাংক নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে ৫ মার্চ শেষে মোট রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, রিজার্ভ ছিল ৩০ দশমিক ৭৬ বিলিয়ন ডলারে। ওই মাসে আকু বিল পরিশোধের পর রিজার্ভ কমে যায়।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, আকু বিল পরিশোধে মোট রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে নেমে যায়। পরবর্তীতে রেকর্ড রেমিট্যান্স বৃদ্ধির পাশাপাশি মার্চে শুরুতে ব্যাংকগুলো থেকে ডলার কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনায় তা আবার ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। যদিও গত দেড় মাস পর আবারও কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কেনা শুরু করেছে।

জানা গেছে, গত বুধ ও বৃহস্পতিবার দুইদিনে কেন্দ্রীয় ব্যাংক ১২ কোটি ডলার ক্রয় করেছে। এ নিয়ে চলতি অর্থবছরের শুরু থেকে গতকাল পর্যন্ত ৫৬১ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ইরান যুদ্ধের কারণে ব্যাংকগুলোর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ডলারের দর বেড়ে যাওয়ার আশঙ্কায় আগেই বকেয়া পরিশোধ করে দিতে শুরু করে। এমন পরিস্থিতিতে বাজারে ডলারের দামও কিছুটা বেড়ে যায়। এ জন্য কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনা থেকে বিরত ছিল। যদিও বাজারে পর্যাপ্ত ডলার ছিল। এখন ব্যাংকগুলোর বকেয়া পরিশোধের চাপ নেই। তাই ডলারের দর কমা শুরু করেছে। তাই আবার ব্যাংকগুলো থেকে ডলার কেনা শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এমপি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন