অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর

স্টাফ রিপোর্টার

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর

রাজধানীর শ্যামপুরে চলন্ত অটোরিকশার চাকার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে পিংকি খাতুন (৩২) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে পোস্তগোলা ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

​পারিবারিক সূত্রে জানা গেছে, পিংকি খাতুন রাতে অটোরিকশাযোগে পোস্তগোলা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজের বাসায় ফিরছিলেন। পথে পোস্তগোলা ব্রিজের নিচে পৌঁছালে অসাবধানতাবশত তার ওড়না অটোরিকশার চাকার সাথে পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে তিনি গুরুতর আহত হন।

​ দুর্ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। নিহতের চাচাতো ভাই জাহিদ জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে তারা দ্রুত হাসপাতালে ছুটে আসেন, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে।

​ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

​নিহত পিংকি খাতুন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার রামার বাগ এলাকায় পরিবারের সাথে থাকতেন। তার স্বামীর নাম মো. রাজিব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...