আগামীকাল ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বিশেষ প্রতিনিধি

আগামীকাল ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিতাস গ্যাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডেমরা -রানীমহল-চট্রগ্রাম মহাসড়কে বিদ্যমান বিতরণ লাইনের লিকেজ মেরামতের লক্ষ্যে ভাল্ব পরিবর্তন কাজের জন্য ডেমরা থানাস্থ সব এলাকা, সানারপাড়, মাতুয়াইল, গোবিন্দপুর, নুরপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আশেপাশের কিছু এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে গ্রাহকদের এই সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।

এমপি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন