সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগের ৪ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগের ৪ জন গ্রেপ্তার

ধানমণ্ডি-৩২ নম্বরে ফুল দিতে আসা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সেই ৪ জনকে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি মিছিল ধানমন্ডি-২৭ নম্বর সড়কের দিক যায়। ধানমন্ডি-৩২ নম্বরে পৌঁছানোর পর পুলিশের বাধায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ সেখান থেকে একজন পুরুষ ও তিনজন নারীকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক জানান, চারজনকে সন্ত্রাস বিরোধী আইনের মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন