চলে গেলেন ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দি

চলে গেলেন ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পড়া সাজাপ্রাপ্ত কারাবন্দী মো. জাকারিয়া মোল্লা (৬৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, কারাগারে অসুস্থ হলে কারা কর্তৃপক্ষ নির্দেশক্রমে কারারক্ষীরা তাকে (২৭ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (০৫ অক্টোবর) সকালে তিনি মারা যান ।

কারা সূত্রে জানা যায়, জাকারিয়া মোল্লা বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন ।

মৃতের ঠিকানা বিডিআর পিলখানা ঢাকা সিটি কর্পোরেশন ঢাকা। তার বাবার নাম মৃত হারুন অর রশিদ মোল্লা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন