রাজধানীতে বাসের ধাক্কায় ১ জন নিহত, চালক আটক

স্টাফ রিপোর্টার

রাজধানীতে বাসের ধাক্কায় ১ জন নিহত, চালক আটক

রাজধানীর ফার্মগেট এলাকায় দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. মামুন ফরাজী (৩৩) নামে সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ডেইলি স্টার ভবনের বিপরীত পাশে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী পথচারী কাজী ফয়সাল জানান, দুপুরে সড়ক দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির লাব্বাইক পরিবহনের একটি বাস সিএনজি চালিত অটোরিকশকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার দরজা ভেঙে চালক রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টা ৯ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন বাসটি আটক করে রেখেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট তেজগাঁও থানাকে অবহিত করা হয়েছে।

নিহতের সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকার বাসিন্দা এবং মো. সিকান্দার ফরাজীর ছেলে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...