অ্যাডভোকেট মো. জিন্নত আলীকে সভাপতি ও অ্যাডভোকেট সালাহউদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক করে ঢাকাস্থ ফরিদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির ২০২৬-২০২৮ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
২৭ সদস্য বিশিষ্ট কমিটিতে উল্লেখযোগ্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মো. হাসিবুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ জামাল হোসাইন মুন্না, কোষাধ্যক্ষ মো. আসাদুজ্জামান, দপ্তর, সম্পাদক ওবায়দুল হক ও মহিলাবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজমা আক্তার।
বিজ্ঞাপন

আটজন সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক তিনজন ও পাঁচজন সদস্য নির্বাচিত হয়েছেন।
ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণে সমিতির আংশিক কমিটি গঠিত হয় বলে নবনির্বাচিত সাধারণ সম্পাদক, সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

