জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

‘আমার স্বামীকে হাত-পা বেঁধে পেট কেটে সিমেন্টের বস্তায় বেঁধে হত্যা করা হয়’

স্টাফ রিপোর্টার

‘আমার স্বামীকে হাত-পা বেঁধে পেট কেটে সিমেন্টের বস্তায় বেঁধে হত্যা করা হয়’
ফাইল ছবি

পিলখানায় ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী বিডিআর সদস্য নজরুল ইসলাম মল্লিককে গুমের পর হাত-পা বেঁধে পেট কেটে সিমেন্টের বস্তায় বেঁধে হত্যা করা হয়েছে বলে জেরায় উল্লেখ করেছেন তার স্ত্রী মুন্নী আক্তার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-১-এ জিয়াউল আহসানের আইনজীবী আমিনুল গণি টিটু তাকে জেরা করেন। জেরার একপর্যায়ে টিটু প্রশ্ন করেন, শরণখোলা থানা থেকে জানানো হয়েছিল যে আপনার স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল—এটি কি সত্য?

জবাবে মুন্নী আক্তার বলেন, এই কথা সত্য নয়। থানা থেকে বলা হয়েছে, আমার স্বামীকে হাত-পা বেঁধে পেট কেটে সিমেন্টের বস্তায় বেঁধে হত্যা করা হয়েছে।

এর আগে জবানবন্দিতে তিনি জানিয়েছেন, বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী হওয়ার কারণে তার স্বামীকে জিয়াউল আহসান গুম করে নির্মমভাবে হত্যা করেছে বলে তিনি শুনেছেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন