চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ

প্রতিনিধি, ববি

চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাস সংলগ্ন সড়কে দুর্ঘটনার ঘটনায় ক্ষতিপূরণ না পেয়ে চার দাবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন। রোববার দুপুর ২টার দিকে তারা এ অবরোধ কর্মসূচি শুরু করেন।

বিজ্ঞাপন

এরআগে, শনিবার দুপুর ১২টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা–কুয়াকাটা মহাসড়কে একটি তেলবাহী গাড়ির সঙ্গে এক শিক্ষার্থীর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তামিম হোসেন (১৪তম ব্যাচ) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ আলোচনা করে সমাধান হওয়ার কথা থাকলেও সমাধান না পেয়ে চার দাবিতে মহাসড়ক অবরোধ করেন বিভাগটির শিক্ষার্থীরা। 

তাদের চার দফা দাবি গুলো হলো ১. দ্রুত পুলিশ ফাঁড়িতে পুলিশ মোতায়েন করতে হবে। ২. চালককে গ্রেপ্তার করতে হবে। ৩. বিশ্ববিদ্যালয়ের সামনে ট্রাফিক পুলিশ নিয়োগ দিতে হবে। ৪. আহত শিক্ষার্থীকে ক্ষতিপূরণ দিতে হবে।

এডি/জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন