গণভোটের রায় বাস্তবায়নের দাবি

ঢাবিতে অনশনরতদের প্রতি সংহতি জানালেন মামুনুল হক

স্টাফ রিপোর্টার

ঢাবিতে অনশনরতদের প্রতি সংহতি জানালেন মামুনুল হক

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে সেখানে উপস্থিত হন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

বৃহস্পতিবার তিনি অনশনস্থলে গিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

মাওলানা মামুনুল হক শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসা করে বলেন, ন্যায়সংগত দাবির পক্ষে অবস্থান নেওয়া প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান, যাতে পরিস্থিতি আরও জটিল হয়ে না ওঠে।

এসময় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন এবং তারা শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...