লন্ডনে চাঁদপুর জেলা সমিতির উদ্যোগে ইফতার

প্রবাস ডেস্ক

লন্ডনে চাঁদপুর জেলা সমিতির উদ্যোগে ইফতার

লন্ডনে চাঁদপুর জেলা সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেথনালগ্রিনের একটি রেস্টুরেন্টে এ মাহফিলের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি মেয়র মাইয়ুম মিয়া এবং মেয়র লুৎফুর রহমানের কৌশলগত উপদেষ্টা সাংবাদিক মুহাম্মদ জুবায়ের।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জসিম উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী। সার্বিক সহযোগিতায় ছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান, সোলাইমান প্রধান, ইমরান রহমান, স্মৃতি আজাদ, সলিসিটর কামরুজ্জামান, সোহেল আহামেদ, আশিক চৌধুরী, ফারজানা, ফজলে রাব্বিসহ সমিতির অন্য সদস্যরা।

প্রধান অতিথি লুৎফুর রহমান কমিউনিটির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ কমিউনিটিই পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে। তিনি চাঁদপুর জেলা সমিতির সভাপতি, সেক্রেটারি এবং সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

সভাপতি জসিম উদ্দিন সমিতির মূল লক্ষ্য তুলে ধরে বলেন, যুক্তরাজ্যে বসবাসরত চাঁদপুরবাসীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। আমরা যেন আমাদের লক্ষ্যে অবিচল থাকতে পারি, এটিই আমাদের প্রত্যাশা।

সব মত ও পথের মানুষের ব্যাপক উপস্থিতি অনুষ্ঠানটিকে মিলনমেলায় পরিণত করে এবং উপস্থিত অতিথিরা এমন আয়োজনকে কমিউনিটি সংহতির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করেন। অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরেন। দারুল উম্মাহ মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল হাসনাত চৌধুরী দেশ, জাতিসহ বিশ্বের নির্যাতিত ও নিপীড়িত মানুষের জন্য শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...