‘চক্র ২’-এ তৌসিফ মাহবুবের রাজত্ব

বিনোদন রিপোর্টার

‘চক্র ২’-এ তৌসিফ মাহবুবের রাজত্ব

এবারের ঈদুল ফিতরে ওটিটিতে মুক্তি পাওয়া অন্যতম আলোচিত সিরিজ ‘চক্র ২’। তৌসিফ মাহবুব অভিনীত মনস্তাত্ত্বিক এই রহস্যধর্মী সিরিজ দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। ২০০৭ সালে ময়মনসিংহে ঘটে যাওয়া এক পরিবারের ৯ সদস্যের রহস্যজনক আত্মহত্যার ঘটনার অনুপ্রেরণায় তৈরি গল্পটি সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

দর্শকদের অনেকেই বলছেন, এটি সাম্প্রতিক সময়ের সেরা থ্রিলার কাজগুলোর একটি। কেউ কেউ জানিয়েছেন, ধারাবাহিকটি দেখার পরও সে ঘোর থেকে বের হতে পারছেন না তারা। তাদের কথায়, ‘চক্র ২ ইজ ওয়ান অব দ্য বেস্ট থ্রিলার নাউ।’ বিশেষ করে যারা ডার্ক থ্রিলার গল্প পছন্দ করেন, তাদের কাছে এটি এখন ‘মাস্ট ওয়াচ’ সিরিজ।

বিজ্ঞাপন

অনেকের মতে, পুরো সিরিরে একাই রাজত্ব করেছেন তৌসিফ মাহবুব। পরিচালক ভিকি জাহেদের নির্মাণশৈলীও পেয়েছে আলাদা প্রশংসা। প্রতিটি পর্বে টানটান উত্তেজনা, ভয়াবহ সহিংসতা এবং অশুভ জাদুবিদ্যার অন্ধকার ধারণা দর্শকদের ইতোমধ্যে নাড়িয়ে দিয়েছে। তবে সবকিছু ছাপিয়ে বেশি আলোচনায় রয়েছে ‘প্রফেসর ড. হুমায়ূন’ চরিত্রটি। এ চরিত্রে তৌসিফ মাহবুবের অভিনয় দর্শকদের চমকে দিয়েছে। তার লুক, ট্রান্সফরমেশন এবং মানসিকভাবে ভেঙে পড়া একটি চরিত্রকে যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা সর্বত্র প্রশংসিত হচ্ছে।

দর্শকদের কথায়, এ চরিত্রে তার অভিনয় ছিল ভয়ংকর। অনেকে লিখেছেন, এমন ধূসর চরিত্রে তার অভিব্যক্তি ও গভীরতা ছিল মুগ্ধ করার মতো। তারা বলছেন, এত ভয়ংকর অভিনয় কীভাবে করলেন তৌসিফ? একজন লেখেন, ‘ড. হুমায়ূন’ জাস্ট অ্যামাজিং, আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স বাই তৌসিফ। সামাজিকমাধ্যমে ‘ড. হুমায়ূন’ চরিত্রটি নিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন রসিক ছবি, মিমস এবং কার্টুন, যা সিরিজটির জনপ্রিয়তা আরো বাড়িয়ে দিয়েছে।

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘চক্র ২’ মাত্র এক সপ্তাহেই দ্বিগুণ আয় করেছে বলে জানা গেছে। বর্তমানে প্ল্যাটফর্মটিতে সর্বোচ্চ সাবস্ক্রিপশন ও ভিউ পাওয়া সিরিজ এটি। ভিকি জাহেদ পরিচালিত আট পর্বের এ সিরিজে তৌসিফ ছাড়া আরো অভিনয় করেছেনÑআজমেরী হক বাঁধন, মৌসুমী মৌ, মেঘলা মুক্তা, শাহেদ আলী, নাদের খান, আরেফিন জিলানি, শাওন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...