বৈশাখ মানেই প্রাণের উৎসব, আর গান ছাড়া বাঙালির উৎসব অপূর্ণ। তাই এবারের পহেলা বৈশাখের একটি গান একটু আলাদা। কারণ প্রথমবারের মতো বাংলা গানে যে সুর মিলিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই! বাংলার চিরায়ত ঐতিহ্যের চিরাচরিত আবহের গানে এবার যুক্ত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির এক নতুন মাত্রা।
ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির মেলবন্ধন সচরাচর বৈশাখের গান মানেই ঢোল, খোল কিংবা লোকজ বাদ্যযন্ত্রের সঙ্গে মানুষের কণ্ঠের মিশেল। তবে এবার সেই ধারা ভেঙে নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছেন শ্রোতারা। আইটি ও প্রযোজনা প্রতিষ্ঠান মিউজিকফ্লাক্স স্টুডিওর একদল তরুণ প্রযুক্তিবিদ তৈরি করেছেন এ বিশেষ গানটি। গানটির কথা ও সুর বিন্যাসে মানুষের সৃজনশীলতা থাকলেও, এর মূল কণ্ঠ এবং সংগীত পরিচালনা করা হয়েছে এআই অ্যালগরিদম ব্যবহার করে।
যেভাবে তৈরি হলো এই সৃষ্টি গানটির নির্মাতাদলের অন্যতম সদস্য শাহ ইমরাউল কায়ীশ জানান, গানটি তৈরির আগে এআইকে বাংলার মাটির গান, লোকসংগীত এবং বৈশাখের চিরায়ত গানের সুরের ওপর প্রম্পট দেওয়া হয়। এরপর নির্দিষ্ট কিছু নির্দেশনার মাধ্যমে তৈরি করা হয়েছে নতুন এক সুর। এমনকি কণ্ঠস্বরটি এমনভাবে তৈরি করা হয়েছে, যা একই সাথে আধুনিক এবং মাটির কাছাকাছি।
প্রযুক্তিবিদদের দাবি, গানটিতে এআই ব্যবহার করা হলেও এর মূল আবেগে কোনো কমতি রাখা হয়নি। অন্যদিক থেকে পহেলা বৈশাখে এআই প্রযুক্তিতে তৈরি গান মুক্তি পাওয়া প্রযুক্তি এবং সংস্কৃতির এক দারুণ মেলবন্ধন।
ডিজিটাল বৈশাখের নতুন দিগন্ত পহেলা বৈশাখকে উপজীব্য করে ইতোমধ্যে ডিজিটাল প্ল্যাটফর্ম মিউজিকফ্লাক্সের ইউটিউবে গানটি একযোগে মুক্তি পেয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

