সাধারণ স্মার্টফোনে জুম করলে ছবির ডিটেইল বা সূক্ষ্ম বিষয়গুলো ঝাপসা হয়ে যায়। ফলে শুরুতে ছবিটা সুন্দর মনে হলেও জুম করার পর আর আগের মতো পরিষ্কার থাকে না। স্মার্টফোনের এই চিরাচরিত সমস্যা দূর করতেই ভিভো ডিজাইন করেছে ভি৭০ এফই, যাতে জুম বা এডিট করার পরেও ছবির মান ঠিক থাকে।
ভিভো নিশ্চিত করেছে, আগামী ৯ এপ্রিল দেশে লঞ্চ করা হচ্ছে নতুন ভিভো ভি৭০ সিরিজ। এতে থাকবে ২০০ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা।
দূরের পাহাড় কিংবা শহরের কোনো সুন্দর জায়গা অথবা যেকোনো গ্রুপ ছবিতে এই ক্যামেরায় সব ডিটেইল স্পষ্টভাবে ধরা পড়বে।
জুম করার পরও ছবি ফেটে যাওয়া বা ঝাপসা না হওয়ায় ব্যবহারকারীরা পরে সহজেই ছবি থেকে অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দিতে পারবেন। সেইসঙ্গে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) প্রযুক্তি ছবির ঝাপসা ভাব কমিয়ে আনে, যা চলার পথেও একদম স্থির ও পরিষ্কার ছবি তুলতে সাহায্য করে।
ভি৭০ সিরিজ ব্যবহারকারীদের ছবি তুলতে এবং তা পরে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার ক্ষেত্রে দেবে বাড়তি স্বাধীনতা। বিশেষ করে ছবি তোলার পর তা রিফাইন করার দারুণ সুবিধা মিলবে এই সিরিজে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

