কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির নিয়োগ বিজ্ঞপ্তি

আমার দেশ অনলাইন

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির নিয়োগ বিজ্ঞপ্তি

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম ১১টি পদে ২৩ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ১০ মে পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। অষ্টম শ্রেণি পাস প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

পদের বিবরণ

বিজ্ঞাপন

Job_Circular

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

আবেদন শুরু: ১৯ এপ্রিল

আবেদনের শেষ তারিখ: ১০ মে

আবেদন পদ্ধতি: অনলাইন

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: চট্টগ্রাম

বয়স: ১০ মে ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। তবে ১, ৪ ও ৮ নং পদের প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য এবং ২ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর জন্য ৪০ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১ নং পদের জন্য ১৫০ টাকা, ২-৫ নং পদের জন্য ১০০ টাকা, ৬-১১ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন