বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে (বাপবিবো) ‘মেডিকেল রিটেইনার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে ইতোমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৪ মে ২০২৬ পর্যন্ত।
পদের তথ্য
পদের নাম: মেডিকেল রিটেইনার
চাকরির ধরন: অস্থায়ী
কর্মস্থল: ঢাকা
প্রার্থী: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
বয়সসীমা
২০২৬ সালের ৯ এপ্রিল তারিখ অনুযায়ী প্রার্থীর সর্বোচ্চ বয়স ৪৫ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন সংক্রান্ত তথ্য
আবেদন শুরু: ১০ এপ্রিল ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৪ মে ২০২৬
আবেদন পদ্ধতি: অফলাইনে
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত কাগজপত্রসহ ডাকযোগে আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রগুলো হলো
- জীবনবৃত্তান্ত (সিভি)
- সদ্য তোলা দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি
- সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্রের ফটোকপি
- নাগরিকত্ব সনদ
- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
- প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি
আবেদন পাঠানোর ঠিকানা
পরিচালক, কর্মচারী প্রশাসন পরিদপ্তর
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)
সদর দপ্তর ভবন (২য় তলা), নিকুঞ্জ-২
খিলক্ষেত, ঢাকা-১২২৯
আবেদন ফি
আবেদনের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অনুকূলে ১,০০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার জমা দিতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন সম্পন্ন করার জন্য প্রার্থীদের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

