৮ ব্যাংকে নিয়োগ, মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

আমার দেশ অনলাইন

৮ ব্যাংকে নিয়োগ, মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

ব্যাংকার্স সিলেকশন কমিটির-এর অধীন আটটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (সাধারণ)’ পদে নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ৩,২২৯ জন প্রার্থী এ ধাপে অংশগ্রহণ করবেন।

মৌখিক পরীক্ষা আগামী ১৮ এপ্রিল ২০২৬ থেকে শুরু হয়ে ৪ মে ২০২৬ পর্যন্ত চলবে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৯৯৭টি শূন্য পদ পূরণ করা হবে।

বিজ্ঞাপন

মৌখিক পরীক্ষার সময়সূচি

তারিখ: ১৮–৩০ এপ্রিল এবং ২–৪ মে ২০২৬

সময়: প্রতিদিন সকাল ৮টা থেকে

কেন্দ্র: বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের ৪র্থ তলা), মতিঝিল, ঢাকা  

প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

১. অনলাইন আবেদনে দেওয়া তথ্যের সমর্থনে সকল মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।

২. প্রয়োজনীয় দলিলের এক সেট সত্যায়িত ফটোকপি (A4 সাইজে) ক্রমানুসারে সাজিয়ে মৌখিক পরীক্ষার আগে বোর্ডে জমা দিতে হবে।

৩. চাকরিরত প্রার্থীদের অবশ্যই নিয়োগকারী প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র (এনওসি) প্রদর্শন করতে হবে।

৪. রিপোর্টিং সময় থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত মোবাইল ফোন বন্ধ রাখতে হবে।

৫. মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

প্রার্থীরা রোল নম্বর অনুযায়ী মৌখিক পরীক্ষার তারিখ ও রিপোর্টিং সময় জানতে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...